রেবেকার সাথে 'নেকলেস' গল্পের মাতিলদার তুলনা করো।
উত্তর: উদ্দীপকের রেবেকার সঙ্গে 'নেকলেস' গল্পের মাতিলদার তুলনা করতে গেলে সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্যই বেশি চোখে পড়ে। সংসারজীবন বড়ই বিচিত্র। এখানে মানুষকে নানা পরিস্থিতির মোকাবিলা করতে হয়। প্রত্যাশা অনুযায়ী মানুষের সবকিছু পূরণ নাও হতে পারে। তাই উদ্ভূত পরিস্থিতি সুন্দরভাবে মোকাবিলা করার মধ্যেই সার্থকতা নিহিত। যে সেটা পারে তার জীবন হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময়। আর যে পারে না সে হতাশায় নিমজ্জিত হয়। উদ্দীপকের রেবেকা সুশ্রী ও শিক্ষিত হওয়া সত্ত্বেও সে মনের মতো স্বামী-সংসার পায়নি। কিন্তু তাই বলে সে হতাশাগ্রস্ত হয়ে পড়েনি। নিজের অবস্থাকে ভাগ্য বলে মেনে নিয়ে যা পেয়েছে তাকেই সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে নিয়েছে। যার জন্য তার জীবনে বিড়ম্বনা নেই। অপরদিকে 'নেকলেস' গল্পের মাতিলদা প্রত্যাশা অনুযায়ী স্বামী-সংসার পায়নি বলে চরমভাবে হতাশগ্রস্ত হয়ে পড়ে। নিজের ভাগ্যকে সে ধিক্কার দিয়েছে। তার যা না আছে সেটা পাওয়ার জন্য সবসময় হীনম্মন্যতায় ভুগেছে। ফলে তার জীবনে নেমে এসেছে বিপর্যয়। এসব দিক বিবেচনায় বলা যায়, রেবেকার সঙ্গে গল্পের মান্ডিলদার বৈসাদৃশ্যই বেশি রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
রেবেকার সাথে 'নেকলেস' গল্পের মাতিলদার তুলনা করো।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর