শেয়ারFacebookWhatsApp

বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাঁদত সে। কারণ বর্ণনা কর।

উত্তর: মাদাম লোইসেল তার অপূর্ণতা ও দারিদ্র্যের জন্য বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাঁদত। সুন্দরী তরুণী মাদাম লোইসেলের বিয়ে হয় এক দরিদ্র কেরানির সাথে। তার খুব ইচ্ছে হতো বিলাসী জীবন-যাপন করতে কিন্তু তা সম্ভব হতো না। সে তার স্কুলের ধনী বান্ধবীর সাথে দেখা করে ফিরে এলে নিজের দরিদ্রতার জন্য খুব কষ্ট পেত এবং বিরক্তি ও দুঃখে হতাশ হয়ে সারাদিন ধরে কাঁদত।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাঁদত সে। কারণ বর্ণনা…

উদ্দীপক

ছোটো প্রাণ ছোটো ব্যথা ছোটো ছোটো দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু'চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা। নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।" চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

উত্তর

কনভেন্ট হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল।

উত্তর

মাদাম লোইসেল তার অপূর্ণতা ও দারিদ্র্যের জন্য বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাঁদত। সুন্দরী তরুণী মাদাম লোইসেলের বিয়ে হয় এক দরিদ্র কেরানির সাথে। তার খুব ইচ্ছে হতো বিলাসী জীবন-যাপন করতে কিন্তু তা সম্ভব হতো না। সে তার স্কুলের ধনী বান্ধবীর সাথে দেখা করে ফিরে এলে নিজের দরিদ্রতার জন্য খুব কষ্ট পেত এবং বিরক্তি ও দুঃখে হতাশ হয়ে সারাদিন ধরে কাঁদত।

উত্তর

উদ্দীপকের 'শেষ হয়ে হইল না শেষ' চরণটির সঙ্গে 'নেকলেস' গল্পের সমাপ্তির সাদৃশ্য রয়েছে। সাহিত্য অঙ্গনে ছোটগল্প আধুনিক সময়ের সৃষ্টি। ছোটগল্প তার সাবলীল বৈশিষ্ট্যের কারণে খুব সহজেই পাঠক হৃদয়ে স্থান করে নেয়। তাই ছোটগল্প পাঠকের কাছে এতটা জনপ্রিয়। আলোচ্য উদ্দীপকে কবি তাঁর কবিতায় ছোটগল্পের বৈশিষ্ট্য উল্লেখ করেন। যেখানে কোনো তত্ত্ব উপদেশ, থাকবে না। গল্পের সমাপ্তিতে মনে হবে গল্পটি যেন শেষ হয়নি। আরও জানবার আকাঙ্ক্ষা পাঠক হৃদয়ে থাকবে। 'নেকলেস' গল্পেও গল্প শেষ হলে পাঠক হৃদয়ে একটা অতৃপ্তি থেকে যায়। আরও কিছু জানবার আকাঙ্ক্ষা প্রবল। মাদাম লোইসের বান্ধবী তার হারটি নকল বলার পর সেটি কী লোইসেলকে ফিরিয়ে দিয়েছে কিনা, এমন প্রশ্ন মনে জাগে। তাই বলা যায়, উদ্দীপকের 'শেষ হয়ে হইল না শেষ' চরণটির সাথে নেকলেস গল্পের অসমাপ্ত সমাপ্তির সাথে সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্য 'নেকলেস' গল্পের কোথাও বিঘ্নিত হয়নি। ছোটগল্প আধুনিক সময়ের সৃষ্টি। সাহিত্যের সব শাখার মধ্যে ছোটগল্প অনেক বেশি জনপ্রিয়। ছোটগল্পের অনুপ্রেরণা এসেছে পাশ্চাত্য সাহিত্য থেকে। জীবনের খণ্ডাংশ ফুটিয়ে তোলাতেই ছোটগল্পের সার্থকতা। উদ্দীপকে ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ চমৎকারভাবে বর্ণিত হয়েছে। ছোটগল্প আকারে ছোট হবে, জীবনের ছোট ছোট দুঃখকথা সহজ- সরল ভাষায় বর্ণিত হবে। সেখানে ঘটনা বর্ণনার ঘনঘটা থাকবে না। থাকবে না কোনো তত্ত্ব, উপদেশ। হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করেই শেষ হয়ে যাওয়ার মাঝে কিছু অতৃপ্তি থেকে যাবে। মনে হবে যেন, 'শেষ হয়ে হইল না শেষ'। উদ্দীপকে উল্লিখিত ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ সার্থকভাবে 'নেকলেস' গল্পে প্রতিফলিত হয়েছে। গল্পের ঘটনার ঘনঘটা পরিলক্ষিত হয়নি। ছোট একটি বিষয় নিয়ে মসিয়ে ও মাদাম লোইসেলের জীবনের দুঃখগাথা গল্পে রচিত হয়েছে। সেখানে কোনো তত্ত্ব ও উপদেশ নেই। জীবনের পূর্ণাবয়ব আলোচিত না হয়ে মাদাম লোইসেলের জীবনের একটি অংশ 'নেকলেস' গল্পে আলেচিত হয়েছে। তাদের দরিদ্র জীবনের দুঃখকথা ও সংগ্রামের কথা গল্পে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। হঠাৎ শেষ হয়ে যাওয়ায় অন্তরে রয়ে যায় অতৃপ্তির ছোঁয়া। উদ্দীপকে ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ চমৎকারভাবে বর্ণিত হয়েছে। এই বর্ণনা থেকে ছোটগল্পের গঠন-প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করা যায়। 'নেকলেস' গল্পেও ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহের সার্থক প্রতিফলন ঘটেছে। সেই বিচারে বলা যায়, উদ্দীপকে বর্ণিত ছোটগল্পের বৈশিষ্ট্যসমূহ 'নেকলেস' গল্পে কোথাও বিঘ্নিত হয়নি।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।