শেয়ারFacebookWhatsApp

মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে কেন? ব্যাখ্যা কর

উত্তর: ➤ বিলাসিতার বস্তুর অভাব এবং দারিদ্র্যের কারণে মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদা লোইসেল তার সাধারণ জীবনে সুখী নন। তিনি সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রত্যাশা করেন। তার সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের মনে হয় না। তাই যে অবস্থায় আছে তাতে আাদাম লোইসেল সন্তুষ্ট নন। তাই বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে। সারকথা: দারিদ্র্যের কারণে নিজের শখ-আহ্লাদ মেটাতে পারত ও না বলে মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকত।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে কেন? ব্যাখ্যা কর

উদ্দীপক

উচ্চাভিলাষ এমন এক বাহন যাতে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয়। লোভ-লালসা-অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জীবনে সাফল্য কামনা করে, তাদেরকে এই বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। [রাজশাহী ক্যাডেট কলেজ]

উত্তর

মি. লোইসেল তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় ছিলেন।

উত্তর

➤ বিলাসিতার বস্তুর অভাব এবং দারিদ্র্যের কারণে মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদা লোইসেল তার সাধারণ জীবনে সুখী নন। তিনি সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রত্যাশা করেন। তার সেই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের মনে হয় না। তাই যে অবস্থায় আছে তাতে আাদাম লোইসেল সন্তুষ্ট নন। তাই বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকে। সারকথা: দারিদ্র্যের কারণে নিজের শখ-আহ্লাদ মেটাতে পারত ও না বলে মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ থাকত।

উত্তর

➤ উচ্চাভিলাষী জীবনের কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিক থেকে উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা নিজেদের অবস্থান নিয়ে সুখী নয়। তারা সবসময় অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এ কারণে তাদের জীবনে নেমে আসে করুণ পরিণতি। তাদের দুর্ভাগ্যের সীমা থাকে না। ➤ উদ্দীপকে উচ্চাভিলাষের পরিণতির কথা বলা হয়েছে। যারা উচ্চাভিলাষী তাদের পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছু নয়। এমনকি উচ্চাভিলাষ মানুষকে পাপের দিকেও ঠেলে দেয়। উদ্দীপকের এই বিষয়টি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বিলাসিতা ও বিপদে পতিত হওয়ার কথা মনে করিয়ে দেয়। মাদাম লোইসেল শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য বান্ধবীর কাছ থেকে হার ধার এনেছে, নতুন জামা কেনেন। যাতে তিনি নিজেকে অভিজাত শ্রেণির সমকক্ষ বলতে পারেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখে হারটি গলায় নেই। হারানো হারটি ফেরত দিতে গিয়ে সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দশ বছর কঠোর পরিশ্রম করতে হয়। এভাবে উদ্দীপকটি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের উচ্চাভিলাষিতার কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বিলাসী জীবনযাপনের ফলে করুণ পরিণতির দিকটি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি 'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের বিলাসী জীবনের প্রতি লোভ এবং তার করুণ পরিণতিকে নির্দেশ করে।

উত্তর

➤ "উচ্চাভিলাষ অনেক সময় ভীষণ বিপদ ডেকে আনে।"- মন্তব্যটি উদ্দীপক এবং 'নেকলেস' গল্পের আলোকে তাৎপর্যপূর্ণ ও যথার্থ। ➤ সুখ-দুঃখ, আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন। সংসারজীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়। অর্থবিত্তের অধিকারীও সবাই হয় না। যার অর্থবিত্ত নেই, বিলাসী জীবনের জন্য তার অযথা কষ্ট পাওয়া উচিত নয়। নিজের যা আছে তার মধ্যে সন্তুষ্ট থাকার মধ্যে প্রকৃত সুখ নিহিত। ➤ 'নেকলেস' গল্পের কেন্দ্রীয় চরিত্র মাদাম লোইসেল আভিজাত্যবোধ ও কল্পনাবিলাসে আচ্ছন্ন ছিলেন। ধনী ও অভিজাত শ্রেণির সঙ্গে তুলনা করে নিজেকে অসহায় ভাবতেন এবং তা নিয়ে হতাশায় ভুগতেন। প্রথম জীবনে মাদাম লোইসেল উচ্চাভিলাষী হলেও নেকলেস হারানোর ঘটনা তাকে সেই উচ্চভিলাষী জীবনের আকাঙ্ক্ষা থেকে সরিয়ে এনে বাস্তব জীবনের মুখোমুখি দাঁড় করিয়েছে। হারানো নেকলেসের মতো আরেকটি কিনে ফেরত দিতে গিয়ে তাদের অনেক ঋণ হয়। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের সংসারে চরম দারিদ্র্য নেমে আসে। এই বিষয়টিই উদ্দীপকের মধ্যে আলোকপাত করা হয়েছে। ➤ 'নেকলেস' গল্পের জীবনদর্শন হলো সাধ্যের অতিরিক্ত সাধ মাদাম লোইসেলকে অসুখী করেছে। যার কারণে তাকে দীর্ঘ দশ বছর কষ্ট করতে হয়েছে। যা তার উচ্চাভিলাষের ফল ছিল। উদ্দীপকের মধ্যেও বলা হয়েছে, উচ্চাভিলাষের পরিণাম কখনো ভালো হয় না। তাই বলা যায় যে, উচ্চাভিলাষ অনেক সময় বিপদ ডেকে আনে। উদ্দীপকে উচ্চাভিলাসের ক্ষতিকর দিকটিকে তুলে ধরা হয়েছে যা 'নেকলেস' গল্পের মৌল উপজীব্য বিষয়। এই কারণেই প্রশ্নোক্ত মন্তব্যটি উভয় ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে উচ্চাভিলাসের ক্ষতিকর দিকটিকে তুলে ধরা হয়েছে যা 'নেকলেস' গল্পের মূল উপজীব্য বিষয়। এই কারণেই প্রশ্নোর মন্তব্যটি উভয় ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।