“উদ্দীপকের কবির মানসিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও হতো, তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।”- মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের কবির মানবিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও হতো, তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।- মন্তব্যটি যথার্থ। মিতাচার মানুষের অন্যতম গুণ। সকল মানুষের মধ্যে মিতাচার থাকা উচিত। কারণ লোভ, বিলাসিতা, উচ্চাকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। উদ্দীপকে কবির মধ্যে আমরা মিতাচার লক্ষ করি। কবি বাস্তবতার দাবি মেনে আচরণ করাই বিধেয় মনে করেন। তার কাছে জীর্ণ ঘরে শান্তির অন্বেষণ করাই শ্রেয়। তিনি এমন দেশ সমাজ প্রত্যাশা করেছেন যেখানে মানুষের বিত্ত সুখের চিন্তায় আয়ু কমায় না, যেখানে সোনা রূপার পাহাড় বাড়ায় না। অনেকের পরিবর্তে অল্পে তুষ্ট থাকাটাই তার কাছে শ্রেয় পথ। কিন্তু 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল অনেক বেশি অবাস্তববাদী, উচ্চাভিলাসী, কল্পনাবিলাসী। সে দরিদ্র ঘরে জন্ম নিলেও তার দারিদ্র্য সে মেনে নেয়নি। সে নিজের অবস্থানে কখনই সুখী হতে পারেনি। নিজের স্বামীর দরিদ্র অবস্থাকেও সে মেনে নেয়নি। এসব কারণে তার জীবনে বিষম দুর্ভোগ নেমে এসেছিল। একবার তার স্বামী একটি অনুষ্ঠানে নিমন্ত্রণপত্র এনে স্ত্রীকে যেতে বলে। কিন্তু মাদাম লোইসেল সুন্দর জামা ও গহনা না থাকায় যেতে রাজি ছিল না। পরে সে তার বান্ধবীর গহনা ধার করে অনুষ্ঠানে যায়। কিন্তু ফেরার সময় সেই নেকলেসটি হারিয়ে ফেলে। এজন্য তার জীবনে খুব অভাব ও কষ্ট নেমে আসে। এখানে যদি উদ্দীপকের কবির মতো তার অল্প তুষ্ট হওয়ার গুণ থাকত তাহলে তাকে এত অর্থ কষ্টে পড়তে হতো না, সেও তার স্বামী ঋনে জর্জড়িত হতো না। উদ্দীপক ও 'নেকলেস' গল্পের তুলনামূলক আলোচনায় দেখা যায়, উচ্চাভিলাস ও কল্পনাবিলাসিতাই মাদাম লোইসেলের জন্য কাল হয়েছে। তাই বলা যায়, "উদ্দীপকের কবির মানবিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও থাকত তবে তাকে ভয়াবহ জীবন কাটাতে হতো না।" মন্তব্যটি যথার্থই সত্য।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
“উদ্দীপকের কবির মানসিকতা যদি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলেরও হতো, ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর