উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম-লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার সাথে বৈসাদৃশ্য রয়েছে। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে সেটি তার কাছে সুখের হয় না। মানুষ ভাবে, সে যে অবস্থায় আছে তাতে সুখ নেই। তাই সে সর্বদা এটি নিয়ে দুঃখবোধ করে। আর সে তার না পাওয়া জগতের কল্পনার মধ্য দিয়ে দুঃখকে আরো বেশি বৃদ্ধি করে নেয়। উদ্দীপকে চেষ্টার মাধ্যমে পৃথিবীর সব কিছু পাওয়ার কথা এবং সুখী হতে পারার কথা বলা হয়েছে। কিন্তু 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল সুখ পাওয়ার জন্য কখনো চেষ্টা করেননি। সে চায় অলৌকিক বিলাসবহুল জীবন। সর্বদা সে জীবনের ভাবনায় বিভোর। নিজের সাধারণ অবস্থার জন্য সে অসুখী ও ব্যথিত হয়েছে। কিন্তু চেষ্টার মাধ্যমে সেই ব্যথাকে দূর করে সুখী হতে চাইনি। তাই বলা যায় যে, উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের ভাবনার বৈসাদৃশ্য, রয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের ভাবনার সাথে 'নেকলেস' গল্পের মাদাম-লোইসেলের ভাবনার বৈসাদৃশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর