'ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়'- 'নেকলেস' গল্পের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়।" 'নেকলেস' গল্পের বিষয় বস্তুর সঙ্গে এ মন্তব্যটি সম্পর্কিত। সাধারণভাবে মানুষ যে অবস্থায় থাকে তা তার কাছে সুখের মনে হয় না। জগতে যে যত পায়, সে তত চায়। তাই প্রত্যাশার সঙ্গে মানুষের প্রাপ্তির দূরত্ব বেড়েই যায়। জীবনযাপনে অসম প্রত্যাশাই মানুষের দুঃখ ও অশান্তির মূল কারণ। 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল দরিদ্র পরিবারে জন্ম নিলেও সুন্দরী হওয়ার কারণে সে তার দারিদ্র্যের জীবন মানতে পারত না। তাই দামি জামা, জড়োয়া গহনা না থাকায় মসিয়ে লোইসেলের দেওয়া শিক্ষামন্ত্রীর বাসভবনে যাওয়া নিমন্ত্রণপত্র পেয়েও খুশি হতে পারেনি। বন্দুক কেনার জন্য জমানো চারশ ফ্রাঁ জামা কেনার জন্য মসিয়ে লোইসেল স্ত্রী মাদামকে দিয়ে তাকে রাজি করায়। তার পরামর্শে বান্ধবীর গহনা ধার করে এনে মাদাম লোইসেল সেই অনুষ্ঠানে যায়। সেখানে নেকলেসটি হারিয়ে ফেলে পূর্বের চেয়ে আরও কষ্টকর জীবনে পতিত হয় মাদাম লোইসেল। তার সেই জীবনের সঙ্গে উদ্দীপকের লোনের কিস্তি পরিশোধে বিপর্যয় নেমে আসা সংসারের তানিয়ার জীবন সাদৃশ্যপূর্ণ। কারণ কষ্টে পড়ে তারা দু'জনই উপলব্ধি করেছে তাদের আগের সাধারণ জীবনই অনেক ভালো ছিল। 'নেকলেস' গল্পে নেকলেস হারিয়ে তা কিনে ফেরত দিতে গিয়ে মাদাম লোইসেলের সংসারজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে। সমস্ত কাজের লোক বিদায় করে দিয়ে মাদাম লোইসেলের সব কাজ করতে হয়। আরও ছোট ঘরে থাকতে হয়। তার স্বামীকেও অতিরিক্ত কাজ করে আয় করতে হয় এবং সব ক্ষেত্রেই খরচ কমিয়ে দীর্ঘ দশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ঐ নেকলেসের মূল্য পরিশোধ করতে হয়। উদ্দীপকের তানিয়াকেও মোটা অঙ্কের লোনের কিস্তি পরিশোধ করতে হয়। তারা উভয়েই বিলাসী জীবনের আকাঙ্ক্ষা করে অর্থ-সংকটে পড়ে। কষ্ট পায়। এ দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
'ঋণের কিস্তি দেওয়ার চেয়ে সাধারণ জীবনযাপনই শ্রেয়'- 'নেকলেস' গল্পের আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর