"উদ্দীপকের উপদেশ দুটো 'নেকলেস' গল্পের জীবনদর্শনকে ধারণ করেছে।"- এ মন্তব্য কতটা যৌক্তিক? মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের উপদেশ দুটো 'নেকলেস' গল্পের জীবনদর্শনকে ধারণ করেছে।"- এ মন্তব্যটি প্রায় শতভাগ যৌক্তিক। সুখ-দুঃখ-আনন্দ-বেদনা নিয়েই মানুষের জীবন। সংসারজীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির মধ্য, দিয়ে দিনাতিপাত করতে হয়। অর্থ- বিত্তের অধিকারীও সবাই হয় না। যার অর্থ-বিত্ত নেই, বিলাসী জীবনের জন্য তার অযথা কষ্ট পাওয়া উচিত নয়। কারণ তাতে কষ্ট বাড়ে। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। 'নেকলেস' গল্পের কেন্দ্রীয় চরিত্র, মাদাম লোইসেল আভিজাত্যবোধ ও কল্পনাবিলাসে আচ্ছন্ন ছিলেন। ধনী ও অভিজাত শ্রেণির সঙ্গে তুলনা করে নিজেকে অসহায় ভাবতেন এবং তা নিয়ে হতাশায় ভুগতেন। কারণ তার জন্ম হয়েছিল এক কেরানি পরিবারে এবং বিয়েও হয়েছে শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে। প্রথম জীবনে মাদাম লোইসেল উচ্চাভিলাষী হলেও নেকলেস হারানোর ঘটনা তাকে. সেই উচ্চাভিলাষী জীবনের আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত করেছে। হারানো নেকলেসের মতো আরেকটি কিনে ফিরত দিতে গিয়ে তাদের অনেক ঋণ হয়। সেই ঋণ শোধ করতে গিয়ে তাদের সংসারে চরম দারিদ্র্য নেমে আসে। এই বিষয়টি উদ্দীপকের প্রথম উপদেশের সঙ্গে একসূত্রে গাঁথা। উদ্দীপকের দ্বিতীয় উপদেশের সঙ্গে মাদাম লোইসেলের কঠোর পরিশ্রম করে দারিদ্র্যকে জয় করার চেষ্টা এবং নিজের যা আছে তা নিয়ে তুষ্ট থাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'নেকলেস' গল্পের জীবনদর্শন হলো সাধ্যের অতিরিক্ত সাধ মাদাম লোইসেলকে অসুখী করেছে আর শেষ পর্যন্ত কঠোর পরিশ্রম করে নেকলেস ফিরিয়ে দেওয়ার আত্মতুষ্টির মধ্য দিয়ে তিনি সুখী হয়েছেন। অন্যদিকে উদ্দীপকের উপদেশবাণী দুটিতেও প্রকাশ পেয়েছে উচ্চাভিলাষী ও বিলাসিতা ত্যাগ করে সমন্বয়সাধনের মধ্য দিয়ে সুখী হওয়ার কথা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি প্রায় শতভাগ যৌক্তিক।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"উদ্দীপকের উপদেশ দুটো 'নেকলেস' গল্পের জীবনদর্শনকে ধারণ করেছে।"- এ ম…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর