শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা” – মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা- মন্তব্যটি যথার্থ। মানুষের অতিরিক্ত লোভ বা উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় বড় বিপদ ডেকে আনে। উচ্চাকাঙ্ক্ষী মানুষ নিজের ক্ষমতার কথা চিন্তা না করে আকাঙ্ক্ষিত বস্তুর দিকে ধাবিত হয় বলে অতি দ্রুত ধ্বংসের সম্মুখীন হয়। এমন মানুষ বাস্তবতার মুখোমুখি হতে ভয় পায়। উদ্দীপকে সালামের অতিরিক্ত লোভ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোভের কারণে সে চাকরি হারায়। শান্তির সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। বাধ্য হয়ে তার স্ত্রীকে অন্যের বাড়িতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। স্ত্রীর মলিন চেহারা দেখে তার অনুশোচনা হয়। সে নিজেকে দোষী ভাবে। কারণ তার কারণেই আজ তাদের এই করুণ অবস্থা। 'নেকলেস' গল্পেও মাদাম লোইসেলের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনে দুর্ভোগ নেমে আসে। নিজেকে ধনী প্রমাণ করার জন্য বান্ধবীর কাছ থেকে হীরের হার ধার করে এনে বল নাচের অনুষ্ঠানে যায়। হারটি হারিয়ে যাওয়ায় নতুন হার কিনে বান্ধবীকে দেয়। এই হারের টাকা পরিশোধ করতে তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। কিন্তু মাদাম লোইসেল অনুতপ্ত হলেও কাউকে দোষ দিতে পারে না। কারণ তার উচ্চাকাঙ্ক্ষার কারণেই আজ তাদের এই অবস্থা। উদ্দীপকের সালাম এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল উভয়ই তাদের অতিরিক্ত লোভ ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়। তাদের সংসারে নেমে আসে কষ্টের ঘনঘটা। উচ্চাকাঙ্ক্ষার কারণে কষ্টে নিমজ্জিত হওয়ার বিষয়টি উদ্দীপক ও 'নেকলেস' গল্প উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রতিফলিত হয়েছে। সেই বিচারে বলা যায়, উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা। সুতরাং মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

“উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা” – মূল্যায়ন করো।

উদ্দীপক

সালাম ও সালমার সংসারে সচ্ছলতা কিংবা বিলাসিতা না থাকলেও শান্তি এবং ভালোবাসার অভাব ছিল না। কিন্তু লোভে পড়ে বাড়তি পাওয়ার আশায় দুর্নীতির দায়ে অফিস সহকারীর চাকরিটা হারায় সালাম। তাদের সংসারে বাসা বাঁধে চরম দারিদ্র্য আর হতাশা। অগত্যা সালামের স্ত্রী সালমা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেয়। সকাল-সন্ধ্যায় বর্ণনাতীত পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে সে । সালমার ক্লান্ত ও মলিন চেহারা দেখে সালাম মনে মনে খুব কষ্ট পায়। অথচ মুখ ফুটে সে কথা বলতে পারে না সে। কারণ সে ভালো করেই জানে যে, এই কষ্টের জন্য সে নিজেই দায়ী।

Dhaka · 2019

উত্তর

বন্দুক কিনতে মসিয়ে চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিল।

উত্তর

"এ রকম জীবন দশ বছর ধরে চলল" এ কথা বলতে নেকলেস হারানোর পর মসিয়ে ও মাদাম লোইসেলের দশ বছর ধরে কষ্টকর জীবন অতিবাহিত করাকে বোঝানো হয়েছে। বান্ধবীর কাছ থেকে ধার করা হীরার হার মাদাম লোইসেল বল নাচের অনুষ্ঠানে গিয়ে হারিয়ে ফেলে। সেই হার ফিরিয়ে দেওয়ার জন্য অনেক অর্থ ব্যয় করতে হয় তাদের। সেই অর্থ সংগ্রহের জন্যই তারা কঠোর পরিশ্রম শুরু করে। বাসার কাজের লোক বিদায় করে দিয়ে মাদাম লোইসেল নিজেই বাসার সব কাজ করে। এমনকি তারা বাসা পরিবর্তন করে নিচু ছাদের কামরা ভাড়া নেয়। মসিয়ে লোইসেলও সন্ধ্যাবেলা অফিসের কাজের বাইরে অতিরিক্ত কাজ করে। এভাবেই তাদের দশ বছর পার হয়।

উত্তর

উদ্দীপকের সালমার সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মিল রয়েছে। সংসার জীবনে, মানুষকে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বিচরণ করতে হয়। এ সময় মানুষের জীবনে কখনো কখনো নেমে আসে দুঃখের ঘনঘটা। কিন্তু পরিশ্রমের মাধ্যমে জীবনের যেকোনো পরিবর্তন আনা সম্ভব। 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল ছিল শ্রমবিমুখ আরামপ্রিয় নারী। বিলাসী জীবনযাপনের প্রতি তার অনেক বেশি আগ্রহ ছিল। কিন্তু নেকলেস হারানোর ঘটনায় তার জীবন সম্পূর্ণ পাল্টে যায়। জীবনের কঠিন বাস্তবতা অনুধাবন করে সে সব কাজ নিজেই করে এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠে। জীবনের কষ্ট ও অতিরিক্ত' পরিশ্রমের কারণে তার চেহারায় মলিনতার ছাপ ফুটে ওঠে। উদ্দীপকের সালমার মাঝেও পরিশ্রম করার দিকটি বর্ণিত হয়েছে। স্বামীর বিপদে তাকে অন্যের বাড়িতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে। সংসারে নেমে আসা চরম দারিদ্র্য এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে তার চেহারায় মলিনতার ছাপ পরিলক্ষিত হয়। এই দিক থেকে উদ্দীপকের সালমার সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা- মন্তব্যটি যথার্থ। মানুষের অতিরিক্ত লোভ বা উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় বড় বিপদ ডেকে আনে। উচ্চাকাঙ্ক্ষী মানুষ নিজের ক্ষমতার কথা চিন্তা না করে আকাঙ্ক্ষিত বস্তুর দিকে ধাবিত হয় বলে অতি দ্রুত ধ্বংসের সম্মুখীন হয়। এমন মানুষ বাস্তবতার মুখোমুখি হতে ভয় পায়। উদ্দীপকে সালামের অতিরিক্ত লোভ তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। লোভের কারণে সে চাকরি হারায়। শান্তির সংসারে নেমে আসে চরম দারিদ্র্য। বাধ্য হয়ে তার স্ত্রীকে অন্যের বাড়িতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। স্ত্রীর মলিন চেহারা দেখে তার অনুশোচনা হয়। সে নিজেকে দোষী ভাবে। কারণ তার কারণেই আজ তাদের এই করুণ অবস্থা। 'নেকলেস' গল্পেও মাদাম লোইসেলের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনে দুর্ভোগ নেমে আসে। নিজেকে ধনী প্রমাণ করার জন্য বান্ধবীর কাছ থেকে হীরের হার ধার করে এনে বল নাচের অনুষ্ঠানে যায়। হারটি হারিয়ে যাওয়ায় নতুন হার কিনে বান্ধবীকে দেয়। এই হারের টাকা পরিশোধ করতে তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। কিন্তু মাদাম লোইসেল অনুতপ্ত হলেও কাউকে দোষ দিতে পারে না। কারণ তার উচ্চাকাঙ্ক্ষার কারণেই আজ তাদের এই অবস্থা। উদ্দীপকের সালাম এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেল উভয়ই তাদের অতিরিক্ত লোভ ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত হয়। তাদের সংসারে নেমে আসে কষ্টের ঘনঘটা। উচ্চাকাঙ্ক্ষার কারণে কষ্টে নিমজ্জিত হওয়ার বিষয়টি উদ্দীপক ও 'নেকলেস' গল্প উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রতিফলিত হয়েছে। সেই বিচারে বলা যায়, উদ্দীপক ও 'নেকলেস' গল্পের বিষয়বস্তু একসূত্রে গাঁথা। সুতরাং মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।