উদ্দীপকের প্রথম উপদেশ 'নেকলেস' গল্পের কোন দিকের ইঙ্গিত নির্দেশ করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রথম উপদেশ 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলে উচ্চাভিলাষী ও বিলাসী মনোভাবের কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে। আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা নিজেদের অবস্থান নিয়ে সুখী নয়। তারা সবসময় অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এ কারণে তাদের জীবনে নেমে আসে করুণ অবস্থা। তাদের দুর্ভাগ্যের সীমা থাকে না। • উদ্দীপকের প্রথম উপদেশবাণীতে বলা হয়েছে উচ্চাভিলাষ ও. বিলাসিতা মানুষকে বিপদে ফেলে। উচ্চাভিলাষ পূরণ করতে কিংবা বিলাসিতার কারণে মানুষ ভেবে-চিন্তে কোনো কাজ না করলে বিপদে পড়ে। সেই বিপদের কারণে সারা জীবন সে অসুখী জীবন যাপন করে। উদ্দীপকের এই বিষয়টি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের উচ্চাভিলাষ, বিলাসিতা ও বিপদে পতিত হওয়ার কথা মনে করিয়ে দেয়। মাদাম লোইসেল নিজের অবস্থায় কখনো সুখী হতে পারেননি। উচ্চাভিলাষ ও বিলাসিতাপ্রিয় মাদাম লোইসেল শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য বান্ধবীর কাছ থেকে হার ধার করে আনেন। স্বামীর জমানো টাকা দিয়ে নতুন জামা কেনেন। যাতে তিনি অভিজাত শ্রেণির সমকক্ষ হতে পারেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখেন হারটি তিনি হারিয়ে ফেলেছেন। হারানো হার ফেরত দিতে গিয়ে তাকে সমস্ত সুখ- স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়। দশ বছর কঠোর পরিশ্রম করতে হয়। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম উপদেশ 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের উচ্চাভিলাষ ও বিলাসী মনোভাবের কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিকটিকে ইঙ্গিত করে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের প্রথম উপদেশ 'নেকলেস' গল্পের কোন দিকের ইঙ্গিত নির্দেশ করে?…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর