"উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।"- বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।"- মন্তব্যটি যথার্থ। ➤ অর্থ-বিত্ত দিয়ে মানুষের মূল্য ও মর্যাদা নির্ণয় করা যায় না। মানুষের প্রতি মানুষের যে অনুরাগ ও ভালোবাসা তা অত্যন্ত মানবিক। সবাই তা যথার্থভাবে উপলব্ধি করতে পারে না। কারণ অনেকের কাছে বস্তুগত সম্পদের তুলনায় ভালোবাসা তুচ্ছ। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদার বস্তুগত সম্পদ যেমন- দামি পোশাক, দামি গহনার প্রতি প্রবল আকর্ষণ। এসবের চিন্তায় সে বেশি মত্ত থাকত। তার স্বামী লোইসেল তাকে এসবের ব্যবস্থা করে দিতে না পারলেও তাকে খুশি রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করত। তাকে সে প্রচন্ড ভালোবাসত। কিন্তু তার ভালোবাসা প্রথম জীবনে মাতিলদা বুঝতে পারেনি। সেই কারণেই সে নিজেকে অতৃপ্ত ও অসুখী মনে করত। লোইসেল তাকে খুশি করতে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণপত্র সংগ্রহ করে এনেছে। স্ত্রীকে পোশাক কেনার জন্য নিজের জমানো চারশ ফ্রাঁয়ের পুরোটাই দিয়ে দিয়েছে। অথচ গ্রীষ্মে বন্ধুদের সঙ্গে শিকারে যাওয়ার বন্দুক কেনার জন্য সে ঐ অর্থ জমিয়ে ছিল। 'নেকলেস' গল্পের মাতিলদার প্রতি লোইসেলের বিপরীতধর্মী হচ্ছে উদ্দীপকের মাখনের আচরণ। ➤ উদ্দীপকের মাখন তার স্ত্রীকে ভালোবাসে না। সে অনেক টাকা জিতে স্ত্রীকে একটা গয়না গড়িয়ে দিতে চায়। স্ত্রী যা চায় তা সে বুঝতে পারে না। স্ত্রীকে সে যেভাবে খুশি করতে চায় তা 'নেকলেস' গল্পের লোইসেলের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ নলিনীর চুপ করে থাকার কারণ সে অনুধাবন করতে পারে না। মাতিলদা চুপ করে থাকলে তার স্বামী তাকে নিয়ে দুঃশ্চিন্তা করে, চুপ থাকার কারণ অনুসন্ধান করে তার সমাধান করে। নলিনীর স্বামী তা করে না। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'নেকলেস' গল্পে লোইসেল তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসে। সে তার স্ত্রীর চুপ থাকা বা মন খারাপের কারণ বুঝতে পারে। উদ্দীপকের মাখন তা বুঝতে পারে না। স্ত্রীর প্রতি তার ভালোবাসা টাকা-গহনার মধ্যে সীমাবদ্ধ, সেখানে আন্তরিকতা নেই। এ কারণেই প্রশ্নোত্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
"উদ্দীপকের মাখন এবং 'নেকলেস' গল্পের লোইসেল দুজন বিপরীত মেরুর মানুষ।…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর