উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের বৈসাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের মূল্যবোধজনিত বৈসাদৃশ্য রয়েছে। ➤ মানুষের নিজের যা কিছু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। নিজের অবস্থানে সন্তুষ্ট থাকতে না পারলে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ না পাওয়ার হতাশা মানুষের সাধারণ সুখটুকুও নষ্ট করে দেয়। তাই নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থেকে সামনে এগিয়ে যাওয়া উচিত। ➤ উদ্দীপকের বাবুই পাখি কুঁড়েঘর নিয়ে মোটেই দুঃখিত নয়। বরং নিজ হাতে বানানো বলে তার কাঁচা ঘর নিয়ে সে সন্তুষ্ট। কারণ পাকা হলেও অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে, এটা তার পছন্দ নয়। তাই সে নিজের হাতে বানানো ঘরে থাকতেই গর্ব ও স্বাচ্ছন্দ্য বোধ করে। 'নেকলেস' গল্পের মাতিলদা নিজের অবস্থানে সন্তুষ্ট ছিল না। সে সবসময় অন্যের সম্পত্তি দেখে কষ্ট পেত, সেও তাদের মতো হতে চাইত। নিজের কোনোকিছু নিয়ে সন্তুষ্ট না থাকতে পেরে সে তার বন্ধুর কাছ থেকে গহনা ধার করে বল নাচের অনুষ্ঠানে অংশ নেয়। সেই গহনাটি হারিয়ে ফেলায় দশ বছর ধরে সে ও তার স্বামী ঐ গহনা ফেরত দেওয়ার ধার শোধ করে। মাতিলদা যদি নিজের যা ছিল তা নিয়ে সন্তুষ্ট থাকত তাহলে জীবনের দশটি বছর এত কষ্ট আর দুঃখ নিয়ে কাটাতে হতো না। তাই উদ্দীপক ও 'নেকলেস' গল্পের মধ্যে মূল্যবোধজনিত বৈসাদৃশ্য দেখা যায়। সারকথা: নিজের জেদ ও ভুলের জন্য মাতিলদা ও তার স্বামীকে অভাবনীয় দুঃখের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নেকলেস' গল্পের বৈসাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর