উদ্দীপকের মধ্যে 'নেকলেস' গল্পের কোন শিক্ষণীয় দিকটি প্রকাশ পেয়েছে? আলোচনা কর।।
উত্তর: ➤ 'নেকলেস' গল্পের 'লোভ ও উচ্চাকাঙ্ক্ষা ধ্বংসের কারণ'- এই শিক্ষণীয় দিকটি উদ্দীকের মধ্যে প্রকাশ পেয়েছে। ➤ লোভ ও উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ধ্বংস করে দেয়। কঠোর পরিশ্রম করে বহু ত্যাগের মধ্য দিয়ে জীবনে সুখী হতে হয়। কিন্তু যারা লোভী তারা বিনা পরিশ্রমে সুখ পেতে চায়। তারা বিলাসিতায় গা ভাসিয়ে চলে। ফলে তাদের জীবনে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। ➤ 'নেকলেস' গল্পে মাতিলদা তার উচ্চাকাঙ্ক্ষার জন্য সব হারিয়েছে। কেরানি পরিবারে জন্ম হওয়া সুন্দরী মাতিলদা বিলাসী জীবনযাপন করতে চায়। কিন্তু দারিদ্রতার কারণে পারে না। তাই তো বল নাচের অনুষ্ঠানে যাওয়ার সুযোগে সে নিজের বিলাসী মনের বহিঃপ্রকাশ ঘটায়। বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হারটি হারিয়ে নিজেকে ও পরিবারকে বিপদে ফেলে। নতুন হীরার হার বান্ধবীকে কিনে দেয় এবং সেই হারের দাম পরিশোধ করতে তার দশ বছর কেটে যায়। সে সঙ্গে তার শারীরিক সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। উদ্দীপকেও ভজনালয়ে যাওয়ার জন্য পায়ের জুতা না থাকার কারণে মনে মনে দুঃখ প্রকাশ করা এবং উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের বহিঃপ্রকাশ করা যে নিতান্ত অর্থহীন এই বিষয়টি প্রকাশ পেয়েছে। সারকথা: 'নেকলেস' গল্পে উচ্চাকাঙ্ক্ষা ও বিলাসী জীবনের প্রতি লোভের ফলে জীবনের করুণ পরিণতি বরণ করে নেওয়ার দিকটি উদ্দীপকে সাকাশিত হয়েছেলে
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের মধ্যে 'নেকলেস' গল্পের কোন শিক্ষণীয় দিকটি প্রকাশ পেয়েছে? আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর