উদ্দীপকটি কোন দিক দিয়ে 'নেকলেস' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ- আলোচনা করে বুঝিয়ে দাও।
উত্তর: ➤ উচ্চাভিলাষী জীবনের কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিক থেকে উদ্দীপকটি 'নেকলেস' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ আমাদের সমাজে একশ্রেণির মানুষ আছে যারা নিজেদের অবস্থান নিয়ে সুখী নয়। তারা সবসময় অন্যের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এ কারণে তাদের জীবনে নেমে আসে করুণ পরিণতি। তাদের দুর্ভাগ্যের সীমা থাকে না। ➤ উদ্দীপকে উচ্চাভিলাষের পরিণতির কথা বলা হয়েছে। যারা উচ্চাভিলাষী তাদের পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছু নয়। এমনকি উচ্চাভিলাষ মানুষকে পাপের দিকেও ঠেলে দেয়। উদ্দীপকের এই বিষয়টি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বিলাসিতা ও বিপদে পতিত হওয়ার কথা মনে করিয়ে দেয়। মাদাম লোইসেল শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য বান্ধবীর কাছ থেকে হার ধার এনেছে, নতুন জামা কেনেন। যাতে তিনি নিজেকে অভিজাত শ্রেণির সমকক্ষ বলতে পারেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে দেখে হারটি গলায় নেই। হারানো হারটি ফেরত দিতে গিয়ে সমস্ত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দশ বছর কঠোর পরিশ্রম করতে হয়। এভাবে উদ্দীপকটি 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের উচ্চাভিলাষিতার কারণে করুণ অবস্থায় পতিত হওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বিলাসী জীবনযাপনের ফলে করুণ পরিণতির দিকটি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি 'নেকলেস' গল্পে মাদাম লোইসেলের বিলাসী জীবনের প্রতি লোভ এবং তার করুণ পরিণতিকে নির্দেশ করে।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকটি কোন দিক দিয়ে 'নেকলেস' গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ- আলোচনা ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর