শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।"- মূল্যায়ন কর।

উত্তর: ➤ "উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।" মন্তব্যটি যথার্থ। ➤ এই পৃথিবীর প্রতিটি মানুষই একে অন্যের থেকে ভিন্ন। আর সে কারণেই তাদের অনুভূতি, উপলব্ধি, সুখ-দুঃখের কারণও ভিন্ন। কেউ প্রাচুর্যের মধ্যে সব সুখ নিহিত বলে মনে করে, আবার কেউ সেই জীবনে সুখের কোনো চিহ্নই খুঁজে পায় না। ➤ 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল তার সাধারণ জীবনে সুখী নয়। সে সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রতাশা করে। তার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। বিলাসী জীবনের প্রত্যাশা তাকে সবসময় তাড়িত করে। অপরদিকে উদ্দীপকের রিমির সব রকম প্রাচুর্য থাকার পরও সে সুখী নয়। সে বিলাসী জীবনযাপন করার পরও অসুখী। সে ভাবে প্রাচুর্যে নয়, সাধারণ জীবনযাপনেই সুখ। ➤ 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ প্রাচুর্যের অভাব। অন্যদিকে এই প্রাচুর্যই উদ্দীপকের রিমির দুঃখের কারণ। এক্ষেত্রে উভয়ের দুঃখের কারণ সম্পূর্ণরূপে ভিন্ন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: মাদাম লোইসেল বিলাসী জীবন না পেয়ে অসুখী। অন্যদিকে রিমি প্রাচুর্যের মধ্যে থেকে অসুখী। তাই তাদের সুখের প্রত্যাশা এবং দুঃখের কারণ ভিন্ন। এই দৃষ্টিকোণ থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল

"উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্…

উদ্দীপক

কি সাধনা প্রসাধনে। একটানা খেটে টানে সুবঙ্কিম ভুরু, ঘড়ি ঘড়ি ঘসে মোছে, হয় না পছন্দ কিছু, নতুন উদ্যমে ফের শুরু, নিপুণ বাবুর্চি রাঁধে, পেছন পেছন ফেরে ছায়া হয়ে নিত্য এক গণ্ডা বাঁদী দাসী, পুরাতন জী হুজুর আয়া, বাড়িময় বাড়বাড়ি প্রাচুর্যের, টানাপোড়েনে দেখে নাকো একবারও মুখ সেটাই রিমির দুঃখ, ভুগছে বেচারী শুধু একটানা সুখের মুখ অসুখ।

উত্তর

ফ্রাঁ হলো ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সে প্রচলিত মুদ্রার নাম।

উত্তর

➤ কঠোর পরিশ্রম করায় মাতিলদার চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাওয়ায় ফোরস্টিয়ার তাকে চিনতে পারছিল না। ➤ মাতিলদা একসময় অসাধারণ রূপলাবণ্যের অধিকারিণী ছিল। কিন্তু এখন তার সেই লাবণ্য নেই। সংসারের দারিদ্র্যের কারণে এখন সে সাধারণ পরিবারের মেয়ের মতো বাড়ির সব কাজ নিজ হাতে করে। ফলে সে দেখতে অনেকটা গরিব গৃহস্থ ঘরের অমার্জিত মেয়েদের মতো হয়ে যাওয়ায় দশ বছর পর দেখা হওয়া বান্ধবী ফোরস্টিয়ার তাকে চিনতে পারছিল না। সারকথা: অভাবের সংসারে কঠোর পরিশ্রমে মাতিলদার চেহারার পরিবর্তন হওয়ায় তার বান্ধবী তাকে চিনতে পারছিল না।

উত্তর

➤ জীবনযাপনের ধরন অর্থনৈতিক অবস্থা এবং জীবনবোধের দিক থেকে উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' রচনার মাদাম লোইসেলের বৈসাদৃশ্য রয়েছে। ➤ সাধারণভাবে মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে তার কাছে সুখের মনে হয় না। মানুষ ভাবে সে যে অবস্থায় আছে তাতে সুখ নেই। মানুষ তাই সর্বদা নিজের অবস্থা নিয়ে দুঃখেবাধ করে। ➤ 'নেকলেস' গল্পে দেখা যায়, মাদাম লোইসেলের জন্ম দরিদ্র কেরানি পরিবারে। তার বিয়েও হয়েছিল এক সাধারণ কেরানির সঙ্গে। সেই জীবনে সে সুখী ছিল না। কারণ সে চায় বিলাসপূর্ণ জীবন। সর্বদা সেই জীবনের ভাবনায় সে ভাবিত। অন্যদিকে উদ্দীপকে রিমির জীবনে কোনোকিছুর অভাব নেই। চারদিকে প্রাচুর্য, বিলাসিতা। কিন্তু সংসারের কোনো টানাপড়েন সেখানে নেই, তাই সে সুখী নয়। কেননা দুঃখের স্পর্শেই সে সুখ পেতে চায়। আর এদিক থেকেই উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল যে জীবন প্রত্যাশা করেছে উদ্দীপকের রিমি সেই জীবনে সুখী নয়। এখানেই উভয়ের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

➤ "উদ্দীপকের রিমি এবং 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ ভিন্ন।" মন্তব্যটি যথার্থ। ➤ এই পৃথিবীর প্রতিটি মানুষই একে অন্যের থেকে ভিন্ন। আর সে কারণেই তাদের অনুভূতি, উপলব্ধি, সুখ-দুঃখের কারণও ভিন্ন। কেউ প্রাচুর্যের মধ্যে সব সুখ নিহিত বলে মনে করে, আবার কেউ সেই জীবনে সুখের কোনো চিহ্নই খুঁজে পায় না। ➤ 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল তার সাধারণ জীবনে সুখী নয়। সে সবসময় প্রাচুর্যে পরিপূর্ণ জীবন প্রতাশা করে। তার প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ ঘটে না। তাই তার দুঃখ আরও বেড়ে যায়। বিলাসী জীবনের প্রত্যাশা তাকে সবসময় তাড়িত করে। অপরদিকে উদ্দীপকের রিমির সব রকম প্রাচুর্য থাকার পরও সে সুখী নয়। সে বিলাসী জীবনযাপন করার পরও অসুখী। সে ভাবে প্রাচুর্যে নয়, সাধারণ জীবনযাপনেই সুখ। ➤ 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের দুঃখের কারণ প্রাচুর্যের অভাব। অন্যদিকে এই প্রাচুর্যই উদ্দীপকের রিমির দুঃখের কারণ। এক্ষেত্রে উভয়ের দুঃখের কারণ সম্পূর্ণরূপে ভিন্ন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: মাদাম লোইসেল বিলাসী জীবন না পেয়ে অসুখী। অন্যদিকে রিমি প্রাচুর্যের মধ্যে থেকে অসুখী। তাই তাদের সুখের প্রত্যাশা এবং দুঃখের কারণ ভিন্ন। এই দৃষ্টিকোণ থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : নেকলেস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?

  • সুন্দর গয়নার বাক্স
  • একটি বড় খাম
  • উজ্জ্বল রৌপ্য পাত্র
  • কারুকার্যপূর্ণ পর্দা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-

  • নেকলেস হারিয়ে ফেলেছে
  • কাঙ্ক্ষিত জীবন পায়নি
  • রান্নাঘরে কাজ করে
  • দামি পোশাক পরতে পারে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-

  • যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে।
  • মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ-মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনি।
  • মাদাম লোইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়।
  • সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতেও পারে।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?

  • Henri-Henri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Henri-Albert-Guy de Maupassant
  • Henri-Renri-Nicholas-Guy de Maupassant
  • Henri-Renri-Albert-Guy de Maupassant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?

  • সমাজবিজ্ঞান
  • আইন
  • ইংরেজি সাহিত্য
  • ভূগোল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরিচয় ঘটে?

  • লিও তলস্তয়
  • ম্যাক্সিম গোর্কি
  • ফিওদর দস্তয়েভস্কি
  • গুস্তাভ ফ্লবেয়ার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিত হন?

  • সাংবাদিকতার সূত্রে
  • সাহিত্য সমিতিতে গিয়ে
  • ফ্লবেয়ারের বাসায় গিয়ে
  • পিতার মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?

  • শেলি
  • ইভান তুর্গনেভ
  • ফিওদর দস্তয়েভস্কি
  • বায়রন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?

  • গল্পকার
  • নাট্যকার
  • কবি
  • সাংবাদিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?

  • প্রায় দুইশ
  • প্রায় আড়াইশ
  • প্রায় তিনশ
  • প্রায় চারশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?

  • ব্যক্তিনিষ্ঠ
  • ভাবপ্রবণ
  • বস্তুনিষ্ঠ
  • রোমান্টিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

  • অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ সৃষ্টি
  • বয়ানকৌশল
  • ভাষাশৈলী
  • উপমার প্রয়োগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

এক সন্ধ্যায় মাদাম লোইসেলের স্বামী মসিঁয়ে কী হাতে ঘরে ফিরলেন?মাদাম লোইসেলের সর্বদা দুঃখ, কারণ, সে-উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে-' নেকলেস' গল্পের মূল গল্পকারের পুরো নাম কোনটি?গী দ্য মোপাসাঁ প্যারিকে কোন বিষয়ে পড়াশোনা করেন?একটি নিম্ন মাধ্যমিক স্কুলে পড়ার সূত্রে কোন বিখ্যাত ঔপন্যাসিকের সঙ্গে মোপাসাঁর পরকীভাবে মোপাসাঁ এমিল জোলা ও ইভান তুর্গনেভসহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচিতফ্লবেয়ারের বাসায় মোপাসাঁর কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে?গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?গী দ্য মোপাসাঁ কতটি ছোটগল্প রচনা করেন?গী দ্য মোপাসাঁর রচনায় কোন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান?কোন দিকটি মোপাসাঁর রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।