উদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাতিলদার প্রত্যাশার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। ➤ মানুষের চাওয়ার শেষ নেই। একজন যত পায় তত চায়। মানুষের প্রত্যাশা অনুসারে প্রাপ্তি ঘটে না। ফলে না পাওয়ার কষ্ট নিয়ে অনেকেই মানসিক অশান্তিতে ভোগে। আবার অনেকেই অল্পে তুষ্ট থাকে। তাদের জীবন হয় সুখ-শান্তির। ➤ উদ্দীপকে একজন অল্পে তুষ্ট থাকা নারীর কথা বলা হয়েছে। এখানে নলিনী তার স্বামীর কাছে গয়না চায় না, শুধু তার স্নেহ- ভালোবাসা প্রত্যাশা করে। উদ্দীপকের নলিনীর এই প্রত্যাশা 'নেকলেস' গল্পের মাতিলদার প্রত্যাশার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ এ গল্পে মাতিলদা শুরুতে একজন উচ্চাভিলাষী নারী ছিল। সে বিলাসী জীবনযাপনের প্রত্যাশা করত। স্বামীর গভীর ভালোবাসাকে সে প্রথমে অনুভব করতে পারেনি। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের কারণে সে ব্যথিত হতো। অথচ তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ করত না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। তার স্বামী তাকে খুশি করতে শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র এনে দিলে সে দামি পোশাক ও দামি গহনা না থাকার কথা ভেবে বিরক্ত হয়ে নিমন্ত্রণপত্র ছুড়ে ফেলে দিয়েছে। অথচ উদ্দীপকের নলিনী এসব প্রত্যাশা করেনি। সে শুধু তার স্বামীর ভালোবাসা প্রত্যাশা করেছে। সারকথা: 'নেকলেস' গল্পের মাতিলদার প্রথম জীবনের প্রত্যাশার সঙ্গে উদ্দীপকের নলিনীর প্রত্যাশা বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের নলিনীর সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্যপূর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর