উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য চিহ্নিত কর।
উত্তর: ➤ জীবনযাপনের ধরন অর্থনৈতিক অবস্থা এবং জীবনবোধের দিক থেকে উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' রচনার মাদাম লোইসেলের বৈসাদৃশ্য রয়েছে। ➤ সাধারণভাবে মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে তার কাছে সুখের মনে হয় না। মানুষ ভাবে সে যে অবস্থায় আছে তাতে সুখ নেই। মানুষ তাই সর্বদা নিজের অবস্থা নিয়ে দুঃখেবাধ করে। ➤ 'নেকলেস' গল্পে দেখা যায়, মাদাম লোইসেলের জন্ম দরিদ্র কেরানি পরিবারে। তার বিয়েও হয়েছিল এক সাধারণ কেরানির সঙ্গে। সেই জীবনে সে সুখী ছিল না। কারণ সে চায় বিলাসপূর্ণ জীবন। সর্বদা সেই জীবনের ভাবনায় সে ভাবিত। অন্যদিকে উদ্দীপকে রিমির জীবনে কোনোকিছুর অভাব নেই। চারদিকে প্রাচুর্য, বিলাসিতা। কিন্তু সংসারের কোনো টানাপড়েন সেখানে নেই, তাই সে সুখী নয়। কেননা দুঃখের স্পর্শেই সে সুখ পেতে চায়। আর এদিক থেকেই উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: 'নেকলেস' গল্পে মাদাম লোইসেল যে জীবন প্রত্যাশা করেছে উদ্দীপকের রিমি সেই জীবনে সুখী নয়। এখানেই উভয়ের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
উদ্দীপকের রিমির সঙ্গে 'নেকলেস' গল্পের মাদাম লোইসেলের বৈসাদৃশ্য চিহ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর