রবীন্দ্রনাথ ঠাকুর কেন নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন?
উত্তর: ➤ নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় বলে রবীন্দ্রনাথ ঠাকুর নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখাতে পেয়েছেন। ➤ মনুষ্যত্ব মানবজীবনের সবচেয়ে দামি সম্পদ। মনুষ্যত্বহীন মানুষ পশুর সমতুল্য। কিন্তু এই মনুষ্যত্ব অর্জন করতে হলে মানুষকে কঠিন-কঠিন বাধা অতিক্রম করতে হয়। ফুলের ফোটা আর নদীর গতির সাথে তুলনা করে রবীন্দ্রনাথ নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। তাঁর মতে মনুষ্যত্বের চেতনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোটায় নয়। আর এ কারণেই তিনি নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। সারকথা: নদীকে অনেক বাধা পেরোনোর দুঃখ পেতে হয় বলে রবীন্দ্রনাথ ঠাকুর র নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
রবীন্দ্রনাথ ঠাকুর কেন নদীর গতির মধ্যে মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর