শেয়ারFacebookWhatsApp

"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- বর্ণনা কর।

উত্তর: ➤ "সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- উক্তিটিতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনার কোনো সার্থকতা থাকে না- লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। ➤ সাগরে নদীর পতিত হওয়াকে লেখক আত্মবিসর্জন বলেছেন। এ ঘটনার মধ্যে কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে দেখা যায়। ফলধারণের মাধ্যমেই বৃক্ষের প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে। লেখকের মতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা। তাই লেখক বলেছেন, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সারকথা: যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা।

HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল

"সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- বর্ণনা কর।

উদ্দীপক

ধন-রত্ন সুখৈশ্বর্য কিছুতেই সুখ নাই, সুখ পর-উপকারে, তারি মাঝে খোঁজ ভাই। 'আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি, পরের হিতের জন্য ভাব যদি নিরবধি। নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা, তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি।

Jessore · 2017

উত্তর

➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে 'তপোবনপ্রেমিক' বলা হয়েছে।

উত্তর

➤ "সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস।"- উক্তিটিতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনার কোনো সার্থকতা থাকে না- লেখক এখানে এটাই বোঝাতে চেয়েছেন। ➤ সাগরে নদীর পতিত হওয়াকে লেখক আত্মবিসর্জন বলেছেন। এ ঘটনার মধ্যে কোনো প্রাপ্তি নেই। কিন্তু বৃক্ষের প্রাপ্তি চোখের সামনে দেখা যায়। ফলধারণের মাধ্যমেই বৃক্ষের প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে। লেখকের মতে যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা। তাই লেখক বলেছেন, সাধনার ব্যাপারে প্রাপ্তি একটা বড় জিনিস। সারকথা: যে সাধনায় প্রাপ্তি নেই সেই সাধনা অর্থহীন। প্রাপ্তিতেই মূলত সাধনার সার্থকতা।

উত্তর

➤ পরার্থে আত্মনিবেদিত হওয়ার বিষয়টিই হলো উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। ➤ পৃথিবীতে যাঁরা মহৎ ব্যক্তি তাঁরা নিজেদের নিয়ে ব্যস্ত না থেকে পরের কল্যাণে কাজ করেছেন। মানুষের কল্যাণে তাঁরা নিজেদের স্বার্থ ত্যাগ করেন। কারণ সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। ➤ উদ্দীপকে বলা হয়েছে, পরের উপকারের মাঝেই সুখ নিহিত আছে। ধন-রত্নের মাঝে কোনো সুখ নেই। নিজের স্বার্থ ত্যাগ করে পরার্থে আত্মনিবেদিত হওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বলেছেন, পরার্থে আত্মনিবেদিত হওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক ও সুখময় হয়ে ওঠে। আর আত্মনিবেদনের এই শিক্ষা আমাদের বৃক্ষের কাছ থেকে গ্রহণ করতে হবে। প্রাবন্ধিকের মতে বৃক্ষের মতো নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিলেই জীবন সার্থক হয়ে উঠবে। অন্যের কল্যাণে নিজেকে নিবেদিত করার দিকটিই উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্যের দিক। সারকথা: পরার্থে আত্মনিবেদিত হওয়ার দিক থেকে উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে।

উত্তর

➤ 'পরের হিতের জন্য ভাব যদি নিরবধি'- এ উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে- উক্তিটি যথার্থ। ➤ ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত থাকার মাঝে মানবজীবনের সার্থকতা নেই। জীবনের প্রকৃত সার্থকতার জন্য নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করতে হবে। তবেই মানবজীবন পাবে প্রকৃত সুখের সন্ধান। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনকে পরার্থে নিবেদিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। পরের কল্যাণে কাজ করার জন্য লেখক মানুষের জীবনকে বৃক্ষের আদর্শে গড়ে তুলতে বলেছেন। এই মহৎ প্রত্যাশা থেকেই লেখক মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। নিজেকে বিকশিত ও পরিপূর্ণ করে তা পরের কল্যাণে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা। উদ্দীপকেও এ বিষয়টির ইঙ্গিত করা হয়েছে। নিজের স্বার্থ বড় করে না দেখে পরের কল্যাণ চিন্তা করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। অন্যের উপকারে নিজেকে নিবেদিত করেই জীবন পায় সার্থকতা। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে প্রাবন্ধিক মানবজীবনের সার্থকতার জন্য নিজেকে পরিপূর্ণ করে পরের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের চরণটিতেও পরের কল্যাণে নিজেকে নিবেদিত করার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকের উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সারকথা: পরোপকারের মাঝে জীবনের সার্থকতা খোঁজার চেতনাটি উদ্দীপকের উক্তিটিতে প্রকাশ পেয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাবকে প্রতিফলিত করে।
HSCBangla 1st Paperগদ্য : জীবন ও বৃক্ষJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

  • নদীকে
  • বৃক্ষকে
  • ধর্মকে
  • আত্মাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • পরোপকারিতা
  • সহনশীলতা
  • উদারতা
  • সংবেদনশীলতা
  • বৃদ্ধি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?

  • বৃক্ষের
  • জীবনের
  • লেখকের
  • নদীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • কুমিল্লা
  • সিলেট
  • লক্ষ্মীপুর
  • ঢাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?

  • ইংরেজিতে
  • বাংলায়
  • ইতিহাসে
  • অর্থনীতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?

  • মুসলিম সাহিত্য সমাজ
  • স্বদেশি আন্দোলন
  • ব্রিটিশ বিরোধী আন্দোলন
  • ফরায়েজী আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯২৬ সালে
  • ১৯২৫ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?

  • ঢাকায়
  • রাজশাহীতে
  • চট্টগ্রামে
  • লক্ষ্মীপুরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোন লেখকের সঙ্গে সম্পর্কযুক্ত?

  • মোতাহের হোসেন চৌধুরীর
  • কাজী নজরুল ইসলামের
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
  • আখতারুজ্জামান ইলিয়াসের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?

  • মোতাহের হোসেন চৌধুরী
  • আল মাহমুদ
  • আনিসুজ্জামান
  • আখতারুজ্জামান ইলিয়াস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোসেন চৌধুরী iii. আখতারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোনউদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোস

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।