➤ যা তার প্রাপ্তি, তাই তার দান'- উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে গভীরভাবে তাৎপর্যপূর্ণ ও যৌক্তিক।
➤ বৃক্ষ ফুলে-ফলে খুঁজে পায় নিজের পরিপূর্ণতা। নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করে বৃক্ষ পায় সার্থকতা। মানবজীবনে সার্থকতা প্রতিষ্ঠায় আমাদের বৃক্ষের মতো হতে হবে।
➤ উদ্দীপকে বৃক্ষের ফুল, ফল, কাঠ, ছায়া, অক্সিজেন দানের কথা বর্ণনা করা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বৃক্ষের জীবনচক্র তথা মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদন সম্পর্কে বলা হয়েছে। বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে ওঠা তার প্রাপ্তি। আর এই ফুল- ফল দ্বারা মানুষের উপকার সাধন করে যা তার দান। এসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বলতার দৃষ্টান্ত হয়ে ওঠে। মানবজীবনে সার্থকতার জন্য তার নিজের সাধনাও এমন হওয়া উচিত।
➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ও উদ্দীপকে বৃক্ষের অর্জন হচ্ছে তার ফুল-ফল। এগুলো সে অন্যের হাতে তুলে দেয়। ফলে বৃক্ষ যুগপৎ প্রাপ্তি ও দানের আদর্শ। ফুল ফলের মাধ্যমে সে পরিপূর্ণতা পায় এবং তা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। যা বৃক্ষের দান হিসেবে স্বীকৃত। তাই বলা যায়, 'যা তার প্রাপ্তি, তাই তার দান'- উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ও যথার্থ।
সারকথা: উদ্দীপকে বৃক্ষের নানাবিধ উপকারের কথা বলা হয়েছে। আলোচ্য প্রবন্ধে বৃক্ষের জীবনচক্র তথা মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদনের। কথা বলা হয়েছে। এসব বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।