শেয়ারFacebookWhatsApp

নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে?

উত্তর: নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল

নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন কে?

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Dhaka · 2018

উত্তর

নদীকে মনুষ্যত্বের প্রতীক বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে প্রকাশ পেয়েছে বৃক্ষ যা অর্জন করে তা অপরের কল্যাণে দান করে। উক্তিটির মধ্য দিয়ে বৃক্ষের জীবনচক্র তথা মানবকল্যাণে বৃক্ষের আত্মনিবেদন সম্পর্কে বলা হয়েছে। বৃক্ষের ফুল-ফলে পরিপূর্ণ হয়ে ওঠা তার প্রাপ্তি। বৃক্ষের এ প্রাপ্তি চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে। আবার বৃক্ষ তার এ প্রাপ্তি মানুষের কল্যাণে নিবেদন করে। সৃজনশীল মানুষের সাধনাও একই রকম। এ কারণেই বলা হয়েছে, "যা তার প্রাপ্তি তাই তার দান।"

উত্তর

উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সঙ্গে পরার্থে আত্মনিবেদনের দিক দিয়ে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ। প্রকৃতি তার সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে। প্রকৃতি নিঃস্বার্থভাবে মানবকল্যাণে নিবেদিত। প্রকৃত মনুষ্যত্বের অধিকারী মানুষ বৃক্ষের আদর্শে অনুপ্রাণিত। এ ধরনের মানুষ নিজের ভোগবিলাসের জন্য কিছু না রেখে মানবকল্যাণে আত্মনিবেদনের মাধ্যমেই জীবনের চরম সার্থকতা অনুভব করেন। উদ্দীপকে প্রকৃতির অফুরন্ত দানের কথা বলা হয়েছে। একই সঙ্গে পৃথিবীতে নানা বস্তু নিজের অস্তিত্ব বিলীন করে মানবসেবায় নিজেকে ধন্য করে। নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি সবসময় অন্যের সেবায় আত্মনিয়োজিত থাকে। তদ্রূপ সাধু ব্যক্তি সব সময় অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মূলত পরোপকারী ব্যক্তির একমাত্র ঐশ্বর্য কেবল অন্যের সেবায় আত্মনিবেদনে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষ ফুল- ফলে পরিপূর্ণতা লাভ করে, তার সমস্তই অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। উদ্দীপক ও প্রবন্ধ উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ মানবকল্যাণের দিকটি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের এই বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের পরার্থে আত্মনিবেদনের দিক দিয়ে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার।”- মন্তব্যটি যথার্থ। প্রকৃতির সমস্ত সম্পদ মানুষের কল্যাণে নিবেদিত। আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ তা উপলব্ধি করতে পারে না। যাঁরা পরোপকারী, মানবকল্যাণকামী তাঁরা প্রকৃতির আদর্শে অনুপ্রাণিত। পরার্থে নিজ স্বার্থ নিবেদন করার মধ্য দিয়ে মানুষের কল্যাণকামী মানসিকতার বিকাশ ঘটে। উদ্দীপকে পরোপকারী মনোভারের সার্থক প্রতিফলন ঘটেছে। এখানে নদী, তরু, গাভী কীভাবে তাদের দান দিয়ে মানবকল্যাণ সাধন করে, কাঠ কীভাবে নিজে পুড়ে অন্যের উপকার করে, স্বর্ণ কীভাবে অন্যকে শোভিত করে, বাঁশি কীভাবে অন্যকে মুগ্ধ করে সেই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এই নিঃস্বার্থ, ত্যাগী ও উপকারী মনোভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত বৃক্ষের সাধনা, সফলতা ও নিঃস্বার্থ উপকারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানবজীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন যে,' বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা লাভ ও আত্মদানে সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। কারণ বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা লাভ করে অন্যকে তা দান করে সার্থকতায় উজ্জ্বল হয়ে ওঠে। মানুষকেও তেমনি সার্থক হয়ে উঠতে হবে মানবকল্যাণ সাধনের মাধ্যমে সার্থকতা লাভ করে। বৃক্ষের সাধনা মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনের সঙ্গে বৃক্ষের তুলনা করে মানবজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা বলা হয়েছে। উদ্দীপকেও নিঃস্বার্থ পরোপকারী মনোভাব গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেখানে নদী, তরু, গাভী, স্বর্ণ, বাঁশি, শস্য, সাধু ব্যক্তি কীভাবে নিজেরা ভোগ না করে অন্যের কল্যাণে নিবেদিত তা দেখানো হয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল কথার সঙ্গে একসূত্রে গাঁথা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : জীবন ও বৃক্ষDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

  • নদীকে
  • বৃক্ষকে
  • ধর্মকে
  • আত্মাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • পরোপকারিতা
  • সহনশীলতা
  • উদারতা
  • সংবেদনশীলতা
  • বৃদ্ধি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?

  • বৃক্ষের
  • জীবনের
  • লেখকের
  • নদীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • কুমিল্লা
  • সিলেট
  • লক্ষ্মীপুর
  • ঢাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?

  • ইংরেজিতে
  • বাংলায়
  • ইতিহাসে
  • অর্থনীতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?

  • মুসলিম সাহিত্য সমাজ
  • স্বদেশি আন্দোলন
  • ব্রিটিশ বিরোধী আন্দোলন
  • ফরায়েজী আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯২৬ সালে
  • ১৯২৫ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?

  • ঢাকায়
  • রাজশাহীতে
  • চট্টগ্রামে
  • লক্ষ্মীপুরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোন লেখকের সঙ্গে সম্পর্কযুক্ত?

  • মোতাহের হোসেন চৌধুরীর
  • কাজী নজরুল ইসলামের
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
  • আখতারুজ্জামান ইলিয়াসের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?

  • মোতাহের হোসেন চৌধুরী
  • আল মাহমুদ
  • আনিসুজ্জামান
  • আখতারুজ্জামান ইলিয়াস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোসেন চৌধুরী iii. আখতারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোনউদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোস

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।