শেয়ারFacebookWhatsApp

মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।'— ব্যাখ্যা করো ।

উত্তর: ➤ "মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।"- বলতে মানুষের দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মিক বৃদ্ধির প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। ➤ সাধারণভাবে আত্মার বৃদ্ধি বলতে মানুষের মানসিক অবস্থা ও আত্মিক উন্নতিকে বোঝায়। শারীরিকভাবে মানুষের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক অবস্থারও উন্নতি ঘটাতে হয়। আত্মার বৃদ্ধির জন্য মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়। কারণ তা তৈরি পাওয়া যায় না। আত্মা হচ্ছে সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের পরিপক্কতা। বিচিত্র অভিজ্ঞতা ও গভীর অনুভবের মাধ্যমেই মানুষের আত্মার শ্রীবৃদ্ধি হয়। আর তা হলেই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করে। এ কারণেই বলা হয়েছে, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। সারকথা: মানুষের বাইরের দিকের বৃদ্ধিই সার্থক বৃদ্ধি নয়, এর সঙ্গে আত্মিক বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল

মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।'— ব্যাখ্যা করো ।

উদ্দীপক

শহীদুল দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী। বৃক্ষের অক্সিজেন প্রদান, প্রাণিকুলের খাদ্যের জোগান ইত্যাদি শহীদুলের মনে দাগ কাটে। শহীদুল প্রতিজ্ঞা করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পর ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে শহীদুল চলে আসে নিজ গ্রামে। এলাকায় প্রতিষ্ঠা করে দাতব্য চিকিৎসালয়। শহরের চাকচিক্য ও উচ্চ রোজগারের পথ পরিহার করে নিজ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে শহীদুল জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে। অপরদিকে তার বড়ো ভাই ডাক্তার মনিরুল চিকিৎসাকে ব্রত হিসেবে না নিয়ে ব্যাবসা হিসেবে গ্রহণ করে অঢেল সম্পদের মালিক হয়ে যায় ।

Comilla · 2019

উত্তর

সাধনার ব্যাপারে বড় জিনিস হচ্ছে প্রাপ্তি।

উত্তর

➤ "মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।"- বলতে মানুষের দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মিক বৃদ্ধির প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে। ➤ সাধারণভাবে আত্মার বৃদ্ধি বলতে মানুষের মানসিক অবস্থা ও আত্মিক উন্নতিকে বোঝায়। শারীরিকভাবে মানুষের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক অবস্থারও উন্নতি ঘটাতে হয়। আত্মার বৃদ্ধির জন্য মানুষকে আত্মা সৃষ্টি করে নিতে হয়। কারণ তা তৈরি পাওয়া যায় না। আত্মা হচ্ছে সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের পরিপক্কতা। বিচিত্র অভিজ্ঞতা ও গভীর অনুভবের মাধ্যমেই মানুষের আত্মার শ্রীবৃদ্ধি হয়। আর তা হলেই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করে। এ কারণেই বলা হয়েছে, মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। সারকথা: মানুষের বাইরের দিকের বৃদ্ধিই সার্থক বৃদ্ধি নয়, এর সঙ্গে আত্মিক বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।

উত্তর

➤ উদ্দীপকের ডাক্তার মনিরুলের চেতনার সঙ্গে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের অন্যকে সবকিছু দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। ➤ বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা অর্জন করে নিজেকে অন্যের কল্যাণে নিবেদন করে। অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করাতেই জীবনের চরম সার্থকতা। এ শিক্ষা আমাদের সবার মধ্যে থাকলে পৃথিবী আরও প্রেমময় ও শান্তিপূর্ণ হয়ে উঠত। ➤ উদ্দীপকের মনিরুল একজন স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষ। সে ডাক্তার হয়েও রোগীর সেবা না করে সেটাকে ব্যাবসা হিসেবে নিয়েছে এবং প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে। তার এ হীন স্বার্থপরতার বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পাওয়ার বিষয়টির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ বৃক্ষ নীরবে সার্থকতার গান শোনায়; সে ফুল-ফল ফলিয়ে মানুষের সেবা করে। নিজেকে মোটাসোটা করলেই তার কাজের সমাপ্তি হয় না। প্রবন্ধের এ দিকটির সঙ্গে ডাক্তার মনিরুলের চেতনার বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: উদ্দীপকের মনিরুল স্বার্থপর ও আত্মকেন্দ্রিক বলে ডাক্তার হয়েও সেটাকে ব্যাবসা হিসেবে গ্রহণ করেছে, যা প্রবন্ধে বর্ণিত বৃক্ষের পরোপকারী ক্রিয়াকর্মের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "উদ্দীপকের শহীদুলের 'ব্রত' এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের 'বৃক্ষের সাধনা' একই সূত্রে গাঁথা।" মন্তব্যটি সম্পর্কে আমি একমত পোষণ করি। ➤ নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করা যায় না। প্রকৃত সত্য জানতে চাইলে ব্যক্তিকে পরোপকারী এবং নিবেদিতপ্রাণ হতে হয়। মানুষকে ভালোবেসে মানবকল্যাণে কাজ করে সার্থকতার পথে অগ্রসর হতে হয়। ➤ উদ্দীপকের শহীদুল পরোপকারী মনোভাবসম্পন্ন মানুষ। সে ডাক্তার হয়ে শহরে বিলাসী জীবন না কাটিয়ে নিজের গ্রামে চলে আসে। নিজের গ্রামের সাধারণ মানুষকে সেবা দান করাই তার উদ্দেশ্য। সে এলাকায় দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে মানুষের সেবা করে জীবনের সার্থকতা লাভ করতে চেয়েছে। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। অন্যকে দান করার মাঝে রয়েছে তার পরিপূর্ণ তৃপ্তি ও সার্থকতা। পরোপকার করে বৃক্ষ হয়ে ওঠে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত। উদ্দীপকের শহীদুলও পরোপকারকে নিজের জীবনের সাধনা হিসেবে গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, শহীদুলের ব্রত এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের সাধনা একই সূত্রে গাঁথা। সারকথা: উদ্দীপকের শহীদুল মানুষের সেবা করাকে ব্রত হিসেবে গ্রহণ করেছে। প্রবন্ধেও বৃক্ষের পরোপকারী চেতনাকে সার্থকতার দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : জীবন ও বৃক্ষComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?

  • নদীকে
  • বৃক্ষকে
  • ধর্মকে
  • আত্মাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • পরোপকারিতা
  • সহনশীলতা
  • উদারতা
  • সংবেদনশীলতা
  • বৃদ্ধি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?

  • বৃক্ষের
  • জীবনের
  • লেখকের
  • নদীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • কুমিল্লা
  • সিলেট
  • লক্ষ্মীপুর
  • ঢাকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • কলকাতা বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?

  • ইংরেজিতে
  • বাংলায়
  • ইতিহাসে
  • অর্থনীতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?

  • মুসলিম সাহিত্য সমাজ
  • স্বদেশি আন্দোলন
  • ব্রিটিশ বিরোধী আন্দোলন
  • ফরায়েজী আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯২৬ সালে
  • ১৯২৫ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?

  • ঢাকায়
  • রাজশাহীতে
  • চট্টগ্রামে
  • লক্ষ্মীপুরে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোন লেখকের সঙ্গে সম্পর্কযুক্ত?

  • মোতাহের হোসেন চৌধুরীর
  • কাজী নজরুল ইসলামের
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
  • আখতারুজ্জামান ইলিয়াসের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?

  • মোতাহের হোসেন চৌধুরী
  • আল মাহমুদ
  • আনিসুজ্জামান
  • আখতারুজ্জামান ইলিয়াস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোসেন চৌধুরী iii. আখতারুজ্জামান ইলিয়াস নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোতাহের হোসেন চৌধুরী কাকে মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন?“ প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?উদ্দীপকের তমালের সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কার সাদৃশ্য আছে?মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে এমএ পাশ করেন?মোতাহের হোসেন চৌধুরী বুদ্ধিবৃত্তিক চর্চার প্রসার ঘটাতে কোনটি প্রতিষ্ঠিত করেন?“ মুসলিম সাহিত্য সমাজ” কত সালে প্রতিষ্ঠিত হয়?মোতাহের হোসেন চৌধুরী 'মুসলিম সাহিত্য সমাজ' কোথায় প্রতিষ্ঠা করেন?“ জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব”- উক্তিটি কোনউদারপন্থী মানবতাবাদী চিন্তাধারায় স্নাত ছিলেন কে?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কান্ডারি ছিলেন- i. সৈয়দ ওয়ালীউল্লাহ ii. মোতাহের হোস

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।