"উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার।”- এ মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্তসার।”- মন্তব্যটি যথার্থ। প্রকৃতির সমস্ত সম্পদ মানুষের কল্যাণে নিবেদিত। আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ তা উপলব্ধি করতে পারে না। যাঁরা পরোপকারী, মানবকল্যাণকামী তাঁরা প্রকৃতির আদর্শে অনুপ্রাণিত। পরার্থে নিজ স্বার্থ নিবেদন করার মধ্য দিয়ে মানুষের কল্যাণকামী মানসিকতার বিকাশ ঘটে। উদ্দীপকে পরোপকারী মনোভারের সার্থক প্রতিফলন ঘটেছে। এখানে নদী, তরু, গাভী কীভাবে তাদের দান দিয়ে মানবকল্যাণ সাধন করে, কাঠ কীভাবে নিজে পুড়ে অন্যের উপকার করে, স্বর্ণ কীভাবে অন্যকে শোভিত করে, বাঁশি কীভাবে অন্যকে মুগ্ধ করে সেই বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। এই নিঃস্বার্থ, ত্যাগী ও উপকারী মনোভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বর্ণিত বৃক্ষের সাধনা, সফলতা ও নিঃস্বার্থ উপকারের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানবজীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন যে,' বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা লাভ ও আত্মদানে সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। কারণ বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা লাভ করে অন্যকে তা দান করে সার্থকতায় উজ্জ্বল হয়ে ওঠে। মানুষকেও তেমনি সার্থক হয়ে উঠতে হবে মানবকল্যাণ সাধনের মাধ্যমে সার্থকতা লাভ করে। বৃক্ষের সাধনা মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনের সঙ্গে বৃক্ষের তুলনা করে মানবজীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কেমন হওয়া উচিত তা বলা হয়েছে। উদ্দীপকেও নিঃস্বার্থ পরোপকারী মনোভাব গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে। সেখানে নদী, তরু, গাভী, স্বর্ণ, বাঁশি, শস্য, সাধু ব্যক্তি কীভাবে নিজেরা ভোগ না করে অন্যের কল্যাণে নিবেদিত তা দেখানো হয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল কথার সঙ্গে একসূত্রে গাঁথা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
"উদ্দীপকের বক্তব্য 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সামগ্রিক ভাবের সংক্ষিপ্…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর