উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক? আলোচনা কর।
উত্তর: ➤ উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে অনেকাংশে প্রাসঙ্গিক এ কথা বলা যায়। ➤ বৃক্ষ ফুলে-ফলে খুঁজে পায় নিজের পরিপূর্ণতা। নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করে বৃক্ষ পায় সার্থকতা। মানবজীবনের সার্থকতা প্রতিষ্ঠায় আমাদের বৃক্ষের মতো হতে হবে। ➤ উদ্দীপকে নিমগাছের বর্ণনা রয়েছে। এ গাছের ছাল, পাতা, কচি ডাল সবই মানুষ তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করছে ও উপকৃত হচ্ছে। নিমগাছ এ উপকারী দিকগুলোর কারণে পেয়েছে সবার প্রশংসা। তার প্রাপ্তিই তার সার্থকতা। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও লেখক বৃক্ষের নানা গুণ ও উপকারী দিকগুলোর কথা বলেছেন। তাই তিনি বৃক্ষকে জীবনের আদর্শ হিসেবে তুলে ধরতে চেয়েছেন। প্রাবন্ধিকের মতে নিজেকে উজাড় করে মানুষ ও প্রকৃতির সেবা করাই বৃক্ষের অন্যতম প্রধান কাজ। তাই বলা যায়, উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সঙ্গে অনেকাংশে প্রাসঙ্গিক। সারকথা: জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বৃক্ষের গুণ ও উপকারী দিকগুলো বর্ণনা করা হয়েছে, যা উদ্দীপকে বর্ণিত নিমগাছের সঙ্গে প্রাসঙ্গিক।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের নিমগাছটি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর