'পরের হিতের জন্য ভাব যদি নিরবধি'- এ উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: ➤ 'পরের হিতের জন্য ভাব যদি নিরবধি'- এ উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে- উক্তিটি যথার্থ। ➤ ব্যক্তিস্বার্থ নিয়ে ব্যস্ত থাকার মাঝে মানবজীবনের সার্থকতা নেই। জীবনের প্রকৃত সার্থকতার জন্য নিজেকে অন্যের উপকারে নিয়োজিত করতে হবে। তবেই মানবজীবন পাবে প্রকৃত সুখের সন্ধান। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মানবজীবনকে পরার্থে নিবেদিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। পরের কল্যাণে কাজ করার জন্য লেখক মানুষের জীবনকে বৃক্ষের আদর্শে গড়ে তুলতে বলেছেন। এই মহৎ প্রত্যাশা থেকেই লেখক মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। নিজেকে বিকশিত ও পরিপূর্ণ করে তা পরের কল্যাণে বিলিয়ে দেওয়ার মাঝেই রয়েছে প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা। উদ্দীপকেও এ বিষয়টির ইঙ্গিত করা হয়েছে। নিজের স্বার্থ বড় করে না দেখে পরের কল্যাণ চিন্তা করার মাঝেই রয়েছে প্রকৃত সুখ। অন্যের উপকারে নিজেকে নিবেদিত করেই জীবন পায় সার্থকতা। ➤ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে প্রাবন্ধিক মানবজীবনের সার্থকতার জন্য নিজেকে পরিপূর্ণ করে পরের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের চরণটিতেও পরের কল্যাণে নিজেকে নিবেদিত করার বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবে উদ্দীপকের উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাব প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সারকথা: পরোপকারের মাঝে জীবনের সার্থকতা খোঁজার চেতনাটি উদ্দীপকের উক্তিটিতে প্রকাশ পেয়েছে, যা 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূলভাবকে প্রতিফলিত করে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
'পরের হিতের জন্য ভাব যদি নিরবধি'- এ উক্তিতে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর