"তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: "তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।"- এই কথাটি নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধিসম্পন্ন মানুষদের উদ্দেশ্যে বলা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বলেছেন- স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। অন্যের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলার পরিবর্তে তারা অন্যের জীবনের সার্থকতার পথে বাধা সৃষ্টি করে। তারা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি। অহংকার তাদের একমাত্র দেবতা। অহংকারের কাছে তারা আত্মনিবেদন করে। এই কারণেই তারই চরণে তারা নিবেদিতপ্রাণ। সারকথা: প্রশ্নোক্ত কথাটি সমাজে স্থলবৃদ্ধি, নিষ্ঠুর ও জবরদস্তিপ্রিয় মানুষদের সম্পর্কে বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
"তারই চরণে এরা নিবেদিতপ্রাণ।" কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর