উদ্দীপকের ডাক্তার মনিরুলের চেতনার সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন দিকটি বৈসাদৃশ্যপূর্ণ ? আলোচনা করো ।
উত্তর: ➤ উদ্দীপকের ডাক্তার মনিরুলের চেতনার সঙ্গে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের অন্যকে সবকিছু দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হওয়ার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। ➤ বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা অর্জন করে নিজেকে অন্যের কল্যাণে নিবেদন করে। অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করাতেই জীবনের চরম সার্থকতা। এ শিক্ষা আমাদের সবার মধ্যে থাকলে পৃথিবী আরও প্রেমময় ও শান্তিপূর্ণ হয়ে উঠত। ➤ উদ্দীপকের মনিরুল একজন স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষ। সে ডাক্তার হয়েও রোগীর সেবা না করে সেটাকে ব্যাবসা হিসেবে নিয়েছে এবং প্রচুর অর্থ-বিত্তের মালিক হয়েছে। তার এ হীন স্বার্থপরতার বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পাওয়ার বিষয়টির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ বৃক্ষ নীরবে সার্থকতার গান শোনায়; সে ফুল-ফল ফলিয়ে মানুষের সেবা করে। নিজেকে মোটাসোটা করলেই তার কাজের সমাপ্তি হয় না। প্রবন্ধের এ দিকটির সঙ্গে ডাক্তার মনিরুলের চেতনার বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: উদ্দীপকের মনিরুল স্বার্থপর ও আত্মকেন্দ্রিক বলে ডাক্তার হয়েও সেটাকে ব্যাবসা হিসেবে গ্রহণ করেছে, যা প্রবন্ধে বর্ণিত বৃক্ষের পরোপকারী ক্রিয়াকর্মের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের ডাক্তার মনিরুলের চেতনার সাথে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর