উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সঙ্গে পরার্থে আত্মনিবেদনের দিক দিয়ে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ। প্রকৃতি তার সমস্ত ঐশ্বর্য ও সৌন্দর্য দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে। প্রকৃতি নিঃস্বার্থভাবে মানবকল্যাণে নিবেদিত। প্রকৃত মনুষ্যত্বের অধিকারী মানুষ বৃক্ষের আদর্শে অনুপ্রাণিত। এ ধরনের মানুষ নিজের ভোগবিলাসের জন্য কিছু না রেখে মানবকল্যাণে আত্মনিবেদনের মাধ্যমেই জীবনের চরম সার্থকতা অনুভব করেন। উদ্দীপকে প্রকৃতির অফুরন্ত দানের কথা বলা হয়েছে। একই সঙ্গে পৃথিবীতে নানা বস্তু নিজের অস্তিত্ব বিলীন করে মানবসেবায় নিজেকে ধন্য করে। নদী, গাছ, গাভী, কাঠ, স্বর্ণ, বাঁশি সবসময় অন্যের সেবায় আত্মনিয়োজিত থাকে। তদ্রূপ সাধু ব্যক্তি সব সময় অন্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মূলত পরোপকারী ব্যক্তির একমাত্র ঐশ্বর্য কেবল অন্যের সেবায় আত্মনিবেদনে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষ ফুল- ফলে পরিপূর্ণতা লাভ করে, তার সমস্তই অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। উদ্দীপক ও প্রবন্ধ উভয় ক্ষেত্রেই নিঃস্বার্থ মানবকল্যাণের দিকটি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের এই বিষয়টি 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের পরার্থে আত্মনিবেদনের দিক দিয়ে যথেষ্ট সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের মর্মার্থ 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বক্তব্যের সাথে কতটা সাদ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর