'গাঁক গাঁক করে ইংরেজি বলা' বলতে লেখক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'গাঁক গাঁক করে ইংরেজি বলা' বলতে লেখক বাক্যের শুরুতে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে ইংরেজি বলাকে বুঝিয়েছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় হাওড়া স্টেশনে এক ফিরিঙ্গি লেখককে হেঁকে বলেছিলেন যে স্টেশনের গাড়িটি ইউরোপিয়ানদের জন্য। তখন লেখক গাঁক গাঁক করে তাকে বলেছিলেন যে ইউরোপিয়ান তো কেউ নেই। লেখকের জানা মতে- বাংলা শব্দের অন্ত্যদেশে অনুম্বার যোগ করলে সংস্কৃত হয়, আর ইংরেজি শব্দের শুরুতে জোর দিয়ে কথা বললে সাহেবি ইংরেজি হয়। এক্ষেত্রে প্রথম সিলেবলে অ্যাকসেন্ট দেওয়ায় পরের উচ্চারণের ত্রুটি ঘুচে যায়। এই বিষয়টিকেই লেখক সোজা বাংলায় 'গাঁক গাঁক করে ইংরেজি বলা' হিসেবে অভিহিত করেছেন। সারকথা: ইংরেজি শব্দের শুরুতে জোর দিয়ে ইংরেজিতে কথা বলাকে লেখক গাঁক গাঁক করে ইংরেজি বলা হিসেবে অভিহিত করেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
'গাঁক গাঁক করে ইংরেজি বলা' বলতে লেখক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর