'যা তার প্রাপ্তি, তাই তার দান' উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ➤ "বৃক্ষ যেমন ফুলে-ফলে পরিপূর্ণতা পায় তেমনই পরার্থে আত্মনিবেদিত মানবজীবনও প্রাপ্তি ও দানে পরিপূর্ণতা পায়"- উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। ➤ মানুষের জীবনের উদ্দেশ্য হলো মনুষ্যত্ব অর্জন করে পরার্থে নিজেকে বিলিয়ে দেওয়া। বৃক্ষ নিজেকে পরিপুষ্ট করে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। এজন্যই মানুষকে বৃক্ষের জীবন থেকে শিক্ষা নিতে হয়। ➤ পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকেই 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা পেয়ে সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্ব দৃষ্টান্ত হয়ে ওঠে। মানবজীবনের সার্থকতার জন্য মানুষেরা নিজের সাধনা তেমনই হওয়া উচিত বলে প্রাবন্ধিক মনে করেন। উদ্দীপকের পলান সরকারও সমাজের অন্ধকার দূর করার উদ্দেশ্যে রিনা পয়সায় পায়ে হেঁটে মানুষের কাছে বই পৌঁছে দেন। এজন্য তাকে বলা হয়েছে 'আলোর ফেরিওয়ালা'। ➤ উদ্দীপকের পলান সরকারের চরিত্রে যা প্রতিফলিত হয়েছে 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধেও একই বিষয় প্রতিফলিত হয়েছে। উভয় স্থানেই আত্মত্যাগের পরিপূর্ণতা লাভের দিকটি অভিন্নভাবে ফুটে উঠেছে। সুতরাং বলা যায়, প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে বৃক্ষের সাধনা ও পরার্থে আত্মনিবেদনের দিকটি তুলে ধরা হয়েছে। এই দিকটিতে উদ্দীপকের পলান সরকারের মানবহিতকর কর্মকান্ডের পরিচয় পাওয়া যায়। এসব দিক বিবেচনা করে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
'যা তার প্রাপ্তি, তাই তার দান' উক্তিটি উদ্দীপক ও 'জীবন ও বৃক্ষ' প্র…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর