উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন বিষয়টিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে অন্যের সেবায় আত্মনিয়োগের বিষয়টিকে নির্দেশ করে। সমাজের অধিকাংশ মানুষ স্বার্থপর। তবে এমন কিছু মানুষ আছেন যাঁরা নিজেদের স্বার্থকে দূরে রেখে তাঁদের সর্বস্ব দিয়ে অন্যের সেবা করেন। তাঁদের মহানুভবতার জন্যই এই বিশ্ব এখনও বসবাসের উপযোগী আছে। তাঁরা অপরের কল্যাণে নিয়োজিত হওয়ার মাঝেই নিজেদের শান্তি খুঁজে পান। উদ্দীপকের আব্বাস উদ্দীন একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষ। তিনি জনপ্রতিনিধি না হয়েও নানা রকম প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার এই কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের নিঃস্বার্থ সেবার বিষয়টিকে নির্দেশ করে। বৃক্ষ যেমন ফুলে-ফলে পূর্ণতা অর্জন করে তা অন্যকে দান করে, সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ডও তেমনই। বৃক্ষের নীরব সাধনার মতো তিনিও নিঃস্বার্থভাব মানুষের সেবা করে গেছেন। সারকথা: বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা পায় এবং তা অন্যকে দান করে সার্থকতার দৃষ্টান্ত হয়ে ওঠে। উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড এই বিষয়কেই নির্দেশ করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের আব্বাস উদ্দীনের কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের কোন বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর