"আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা"- উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা"- মন্তব্যটির উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং যথার্থ। ➤ শিক্ষা সামাজিকীকরণের অন্যতম উপায়। মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন অন্য প্রাণিকুলের সাথে তার তেমন পার্থক্য থাকে না। শিক্ষালাভের মধ্য দিয়ে যখন তার আত্মা বিকশিত হয় এবং পূর্ণতা লাভ করে তখন সে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। ➤ উদ্দীপকে শিক্ষার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে শিক্ষা-অভিজ্ঞতা মানুষের জীবনবোধকে সমৃদ করে। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। উদ্দীপকে আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার হিসেবে শিক্ষার কথা বলা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের প্রাবন্ধিকের মতে বিচিত্র অভিজ্ঞতা, প্রেম ও অনুভূতির মধ্য দিয়ে আত্মার বিকাশ সাধন হয় যা শিক্ষারই অনুষঙ্গ। এজন্য তিনি শিল্পকলা ও সাহিত্য শিক্ষার গুরুত্বের কথাও বলেছেন। তাঁর মতে বস্তুজিজ্ঞাসায় আত্মার উন্নতি হয় না। জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয় না; তা হয় কেবল সাহিত্য-শিল্পকলা দ্বারা। ➤ আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধ অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতিয়ার শিক্ষা। উক্তিটি উদ্দীপক এবং 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এবং যথার্থ। কারণ শিক্ষার মাধ্যমেই শ্রেষ্ঠ সামাজিকীকরণ সম্ভব। এই দিকটি উভয় জায়গায়ই অভিন্নভাবে ফুটে উঠেছে। সারকথা: উদ্দীপকে জীবনবোধ ও মূল্যবোধ সৃষ্টিতে শিক্ষার গুরুত্বের দিকটি তুলে ধরা হয়েছে। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে মনুষ্যত্ব গঠনে ও আত্মার উন্নতিতে শিক্ষার ভূমিকার কথা বলা 1 হয়েছে। এসব বিচারে প্রশ্নোক্ত মন্তব্যের সাথে একমত হওয়া যায়।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
"আত্মার উন্নতি, জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ করার মোক্ষম হাতি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর