উদ্দীপকের বসির মিয়া যেন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে ধারণ করেছেন- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বসির মিয়া যেন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে ধারণ করেছেন- মন্তব্যটি যথার্থ। পরোপকারিতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। সমাজ-সংসারে যদি শুধু স্বার্থপরতা বিরাজ করত তবে মানুষের জীবন থমকে যেত। মানুষের পরোপকারী চেতনাই সমাজ-সভ্যতাকে টিকিয়ে রেখেছে এবং পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করেছে। উদ্দীপকে একজন পরোপকারী মানুষের নিঃস্বার্থ কর্মকান্ডের কথা প্রতিফলিত হয়েছে। এখানে বসির মিয়া বেতাগী ঘাটের মাঝি। তিনি দিন-রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। সেই অর্জিত অর্থে তিনি অন্যের সন্তানের লেখাপড়ার খরচ চালান। তার এই কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে নির্দেশ করেছে। কারণ লেখক এই প্রবন্ধে বৃক্ষের পরোপকারী বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং মানবজীবনে তার প্রতিফলন প্রত্যাশা করেছেন। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনাকে দেখিয়েছেন। বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণ হয়ে সেসব অন্যকে দান করে সার্থক হয়ে ওঠে। মানবজীবনের সার্থকতার জন্য তেমন হওয়া উচিত বলে তিনি মনে করেন। প্রবন্ধের এই দিকটি উদ্দীপকের বসির মিয়ার চেতনায় প্রতিফলিত হয়েছে। এই দিক বিচারে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক বৃক্ষের পরোপকারী ও সেবাদানকারী চেতনার দিকটি তুলে ধরে মানবজীবনে তার প্রতিফলন প্রত্যাশা করেছেন। উদ্দীপকের বসির মিয়া প্রবন্ধের এই চেতনাকে বাস্তবে প্রয়োগ করেছেন
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের বসির মিয়া যেন 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের মূল চেতনাকে ধারণ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর