উদ্দীপকের মূলভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মূলভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়- মন্তব্যটি যথার্থ। অন্যের কল্যাণ কামনা যাঁরা করেন তাঁরা প্রকৃত শান্তি লাভ করেন। তাঁদের নিঃস্বার্থ চেতনা মানবকল্যাণে সার্থক হয়ে ওঠে। বিবেকসম্পন্ন মানুষ পরোপকারী চেতনায় বিশ্বাসী। মানবকল্যাণে কাজ করতে পারলেই তাঁরা নিজেদের সার্থক মনে করেন। উদ্দীপকে একজন নিঃস্বার্থ পরোপকারী মানুষের কথা বলা হয়েছে। আব্বাস উদ্দীন জনপ্রতিনিধি না. হয়েও মানুষের কল্যাণে সদা তৎপর। নানা প্রাকৃতিক দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে ছুটে যান এবং সাধ্যমতো সাহায্য-সহায়তা করেন। তার এই কর্মকান্ড 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের একটি বিশেষ ভাবকে ধারণ করেছে বটে, তবে সমগ্র ভাবের পরিচায়ক হয়ে উঠতে পারেনি। 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধে লেখক পরার্থে আত্মনিবেদিত মানুষ প্রত্যাশা করেছেন। তিনি মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে মানুষের জীবনকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। তিনি দেখিয়েছেন বৃক্ষ ফুলে-ফলে পরিপূর্ণতা পায় এবং অন্যকে তা দান করার মাঝে সার্থক হয়ে ওঠে। প্রবন্ধের এই দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। এটি ছাড়া প্রবন্ধের অন্যান্য বিষয় যেমন- নদীর সঙ্গে বৃক্ষের তুলনা, স্বার্থপর ও জবরদস্তিপ্রিয় মানুষের চেতনা, বৃক্ষের বৃদ্ধির ইতিহাস ইত্যাদি বিষয় সেখানে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকের মূলয়ার জীবন ও বৃক্ষ' প্রবন্ধের বৃক্ষের পরোপকারী দিকটি তুলে ধরলেও অন্যান্য বিষয় ও সাব প্রকাশ করতে পারেনি। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধের সম্পূর্ণ ভাবের পরিচায়ক নয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর