'গন্তব্য কাবুল' রচনায় উল্লিখিত খাইবার পাস কী? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'গন্তব্য কাবুল' রচনায় উল্লিখিত খাইবার পাস হচ্ছে পাকিস্তানে অবস্থিত একটি গিরিপথ। ➤ 'গন্তব্য কাবুল' রচনায়, লেখক কাবুলে যাওয়ার পথে খাইবার পাস তথা খাইবার গিরিপথ পার হয়ে যান। সেই গিরিপথের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধিত হয়েছে। পৃথিবীর প্রাচীনতম সেই রাস্তায় জগতের বিখ্যাত বহু মানুষ যাতায়াত করেছেন। আলেকজান্ডার দি গ্রেট, চেঙ্গিস খান থেকে শুরু করে মুসলিম শাসকগণ তাদের বিশ্ব বিজয়ে খাইবার পাস ব্যবহার করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধকৌশলের অংশ হিসেবে ব্রিটিশরা খাইবার পাস দিয়ে একটি ভারি রেলওয়ে নির্মাণ করে। বর্তমানে এই পথ দিয়ে আমেরিকা তাদের সেনাদের জন্য আফগানিস্তানে রসদ নিয়ে যায়। সারকথা: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধনকারী গিরিপথের নাম খাইবার পাস। এটি পৃথিবীর প্রাচীনতম রাস্তার অন্যতম।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
'গন্তব্য কাবুল' রচনায় উল্লিখিত খাইবার পাস কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর