"আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন।"- কে, কাকে, কেন বলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন।"- বেতার কর্মচারী এই কথাটি লেখককে বলেছিলেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় কাবুল যাত্রায় লেখকদের বহন করা গাড়ি একসময় জালালাবাদ শহরে ঢোকে। তখন কাবুলিরা এক মিনিটের ভেতর যে যার মতো তড়িঘড়ি করে নেমে পড়ে। কেউ একবার জিজ্ঞেসও করে না বাস ফের কখন ছাড়বে। তারা ফিরে না এলে গাড়িও ছাড়বে না। তাই লেখক চিন্তিত হয়ে পড়েন। তাঁর এমন অবস্থা দেখে বেতার কর্মচারী তার সঙ্গে যেতে বলেন। আবার লেখক তাকে জিজ্ঞেস করেন, সবাই কোথায় গেল, আর ফিরবেই বা কখন? তখন লেখকের উদবিগ্নতা দেখে বেতার কর্মচারী আলোচ্য কথাটি বলেন। সারকথা: জালালাবাদ থেকে পুনরায় বাস ছাড়া নিয়ে। লেখকের উদবিগ্নতায় বেভার কর্মচারী প্রশ্নোক্ত কথাটি বলেন।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"আপনি তো ওদের মালজানের জিম্মাদার নন।"- কে, কাকে, কেন বলেছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর