শেয়ারFacebookWhatsApp

"এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?" ব্যাখ্যা কর।

উত্তর: ➤ "এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?"- কথাটি লেখককে উদ্দেশ করে সর্দারজি বলেছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় গাড়ির মধ্যে লেখকের সঙ্গে এক শিখ সর্দারজির পরিচয় হয়। লেখক কোথায় নামবেন তা জানতে চাইলে লেখক তাকে পেশাওয়ার স্টেশনে নামার কথা জানান এবং সেখানে তিনি কাউকে চেনেন না বলেও জানান। সর্দারজি তাকে জানান যে সেখানে বাঙালি বেশি নামে না। লেখক বলেন যে তিনি শার্ট পরে এসেছেন, তাই হয়তো তাকে বাঙালি হিসেবে তাঁর বন্ধুর বন্ধু চিনবেন না। তাই ধুতি-পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। লেখকের এমন কথায় সর্দারজি প্রশ্নোক্ত কথাটি বলেন। সারকথা: লেখক নিজেকে বাঙালি হিসেবে চেনানোর জন্য ধুতি-পাঞ্জাবি পরার কথা বললে সর্দারজি আলোচ্য কথাটি বলেন।

HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল

"এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?" ব্যাখ্যা কর।

উদ্দীপক

আলেপ্পোর স্থানীয় নাম হলব। আত প্রাচীন শহর। এর বর্তমান লোকসংখ্যা প্রায় পাড়ে তিন লাখ। সর্তমান সিরিয়া রিপাবলিকের শতকরা ৬০ জন লেখাপড়া জানে। হলবে কোনো বিশ্ববিদ্যালয় নেই, তবে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। লোকের আর্থিক অবস্থা ভালো। বৈরুতের মতো এখানে লোকের পোশাক-পরিচ্ছদের উপর পাশ্চাত্যের ছাপ অতি ব্যাপক নয়, তবে গতি এদিকেই। আমাদের অভ্যর্থনায় যাঁরা এলেন, খানার টেবিলে যাঁদের সাথে সাক্ষাৎ হলো, এঁদের সবারই পরনে কোর্ট-প্যান্ট। মাথা কারও খালি, কারও মাথায় ফেজ। গায়ের রং এদের সবারই ফর্সা। স্বাস্থ্য সবারই ভালো। মেজাজ সবারই দ্বিন্দ্ব, ব্যবহার অনিন্দনীয়।

উত্তর

লেখক শিখ সর্দারজিদের দাড়ির হরেক রকম বাহারের কথা বলেছেন।

উত্তর

➤ "এও তো তাজ্জবকি বাত- পাঞ্জাবি পরলে বাঙালিকে চেনা যায়?"- কথাটি লেখককে উদ্দেশ করে সর্দারজি বলেছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় গাড়ির মধ্যে লেখকের সঙ্গে এক শিখ সর্দারজির পরিচয় হয়। লেখক কোথায় নামবেন তা জানতে চাইলে লেখক তাকে পেশাওয়ার স্টেশনে নামার কথা জানান এবং সেখানে তিনি কাউকে চেনেন না বলেও জানান। সর্দারজি তাকে জানান যে সেখানে বাঙালি বেশি নামে না। লেখক বলেন যে তিনি শার্ট পরে এসেছেন, তাই হয়তো তাকে বাঙালি হিসেবে তাঁর বন্ধুর বন্ধু চিনবেন না। তাই ধুতি-পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো। লেখকের এমন কথায় সর্দারজি প্রশ্নোক্ত কথাটি বলেন। সারকথা: লেখক নিজেকে বাঙালি হিসেবে চেনানোর জন্য ধুতি-পাঞ্জাবি পরার কথা বললে সর্দারজি আলোচ্য কথাটি বলেন।

উত্তর

➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার আফগানিস্তানের মানুষদের পোশাক-পরিচ্ছদের দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। ➤ প্রত্যেক দেশেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রত্যেক জাতিই নিজেদের সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে থাকে। তারা অন্যের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকে। তবে নিজেদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে না। ➤ উদ্দীপকে আলেপ্পো শহরের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এ শহরের লোকদের মধ্যে পাশ্চাত্য পোশাকের প্রভাব লক্ষ করা যায়। যাঁরা খাবার পরিবেশন ও অভ্যর্থনায় এলেন তাঁদের পরনে কোর্ট-প্যান্ট দেখা যায়। পোশাক-পরিচ্ছদে পাশ্চাত্য অনুকরণের এ দিকটি আফগানিস্তানের মানুষের মধ্যে পরিলক্ষিত হয় না। তারা নিজস্ব পোশাক পরে। লেখক বাসের মধ্যে দেখলেন কত রকমের টুপি, কত রঙের পাগড়ি, কারও কোমরবন্ধে গোলাপি সিল্কের জামধর। আবার কারও গায়ে দুই ইঞ্চি পুরু লোমওয়ালা চামড়ার ওভারকোট। যার সঙ্গে উদ্দীপকের পোশাক-পরিচ্ছদের মিল নেই। সারকথা: উদ্দীপকের আলেপ্পো শহরের মানুষদের পোশাক-পরিচ্ছদের সঙ্গে আফগানিস্তানের মানুষদের পেশাক-পরিচ্ছদের মিল নেই।

উত্তর

➤ "উদ্দীপকের শেষ লাইনের মূলভাবে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ আচার-আচরণের দিক থেকে সব জাতি একই রকম থাকে না। কোনো কোনো জাতি তাদের আতিথেয়তা দিয়ে যেকোনো মানুষকে মুগ্ধ করে। তাদের আচার-ব্যবহার এতটাই সুন্দর যে, মানুষ তাদের ব্যবহারে মুগ্ধ হয়। ➤ উদ্দীপকের শেষ লাইনে বলা হয়েছে, মেজাজ সবারই স্নিন্দ, ব্যবহার অনিন্দনীয়। আলেপ্পোর মানুষদের এমন বৈশিষ্ট্য মূলত আফগানিস্তানের মানুষদের আচার-ব্যবহারের দিকটিকে নির্দেশ করে। যেসব বৈশিষ্ট্য 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের বর্ণনায় ফুটে উঠেছে। এ রচনায় লেখক পেশাওয়ার স্টেশন থেকে বাসে করে কাবুল যাওয়ার পথে আফগানিস্তানের বাসিন্দাদের আচার-ব্যবহারে যুদ্ধ হয়েছেন। লেখক যখন দক্কা দুর্গে গেলেন তখন দুর্গের অফিসার তাঁর সঙ্গে ভালো ব্যবহার করলেন, অনেক খাতির-যত্ন করলেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক বাসে থাকাকালীন আফগানিস্তানের মানুষদের বিভিন্ন দিক লক্ষ করেছেন। লেখকের ডানে ছিলেন বাসের ড্রাইভার সর্দারজি এবং বামে ছিলেন আফগানিস্তানের এক সরকারি বেতারকর্তা। বেতারকর্তা ছিলেন ভদ্রলোক, অত্যন্ত বন্ধুবৎসল, বিপন্নের সহায়। লেখকের একাকী ভ্রমণে তিনি সঙ্গী হয়েছেন ঠিক বন্ধুর মতো। এ বিষয়টি উদ্দীপকের শেষ লাইনের মূলভাবকেই নির্দেশ করে। এই দিক থেকে মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকের শেষ লাইনের মূলভাবে মানুষের স্নিস্থ মেজাজ ও সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে, যা 'গন্তব্য কাবুল' রচনার আফগানিস্তানের মানুষের আচার-আচরণের সৌন্দর্যকে নির্দেশ করে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : গন্তব্য কাবুল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?

  • নয়
  • দশ
  • এগারো
  • বারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • গান ও সৌরভ ভিন্নতাসূচক
  • সুর ও সুগন্ধ একাকার
  • গান সুগন্ধের সৃষ্টি করে
  • সুর সৌরভের পরিপূরক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?

  • আন্তরিকতা
  • দেশপ্রেম
  • সৌন্দর্যপ্রিয়তা
  • উচ্চাভিলাষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০৪ সালে
  • ১৯০৫ সালে
  • ১৯০৬ সালে
  • ১৯০৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১১ ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৩ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৪ই সেপ্টেম্বর, ১৯০৫
  • ১৫ই সেপ্টেম্বর, ১৯০৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

  • যশোর
  • সিলেট
  • বগুড়া
  • গাইবান্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?

  • করিমগঞ্জ
  • রোয়াকপুর
  • শান্তিনিকেতন
  • সিলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

  • কলকাতা
  • যাদবপুর
  • আলীগড়
  • বিশ্বভারতী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?

  • টরোন্টো বিশ্ববিদ্যালয়
  • আলীগড় বিশ্ববিদ্যালয়
  • জার্মানির বন বিশ্ববিদ্যালয়
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?

  • চোরাবালি
  • যোগাযোগ
  • শবনম
  • চতুরঙ্গ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৪৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

  • দেশে বিদেশে
  • পঞ্চতন্ত্র
  • শবনম
  • চাচা কাহিনী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।