শেয়ারFacebookWhatsApp

"সর্দারজিকে হারাবার উপায় নেই।"- ব্যাখ্যা কর।

উত্তর: ➤ "সর্দারজিকে হারাবার উপায় নেই।"- এ কথাটি লেখক সর্দারজির বাচাতুর্যের কাছে হেরে গিয়ে বলেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় গাড়িতে লেখকের সঙ্গে এক শিখ সর্দারজির পরিচয় হয়। তখন সর্দারজি লেখককে পেশাওয়ারে পরিচিত কেউ আছে কিনা জানতে চান। লেখক বলেন সেখানে তার এক বন্ধুর বন্ধু তাকে নিতে আসবেন, তবে তিনি তার পরিচিত নন। তাই তিনি চিন্তিত। সর্দারজি তাকে জানান যে সেখানে বাঙালি বেশি নামবে না। লেখক মনে করেন তিনি বরং ধুতি- পাঞ্জাবি পরলে বন্ধু তাকে বাঙালি বলে বলে চিনতে পারতেন। তখন আবার সর্দারজি প্রশ্ন তোলেন- পাঞ্জাবি পরলেই বাঙালি চেনা যায় কি না, এটা নিয়ে তিনি সন্দিহান। সর্দারজির বাকচাতুর্যের এসব দিক বিবেচনা করে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: কাবুল যাত্রায় গাড়িতে সর্দারজির সঙ্গে লেখকের আলাপ হলে তার বাকচাতুর্যে পরাজিত হয়ে লেখক আলোচ্য কথাটি বলেন।

HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল

"সর্দারজিকে হারাবার উপায় নেই।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিয়ানমারের সবাই লুঙ্গি পরে। মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি। চুলে ফুল গোঁজা, চিরুনি ও রিবন- ফিতে। ভিক্ষুদের পরিধেয় চীবর সেলাইবিহীন লুঙ্গির মতো। গায়ে আলাদা অন্য এক টুকরো চীবর থাকে। হাতকাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে, কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে। ভিক্ষুদের চীবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয়। এটিই নিয়ম। সাধারণত লাল ও লালের কাছাকাছি রঙে চীবরের রং করা হয়। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। লুঙ্গি, শার্ট ও বর্মিকোট, মাথায় বর্মি টুপি, পায়ে দুই ফিতের মজবুত স্যান্ডেল বর্মিদের জাতীয় পোশাক।

উত্তর

লেখক জাকারিয়া স্ট্রিট থেকে খাবার নিয়ে এসেছিলেন।

উত্তর

➤ "সর্দারজিকে হারাবার উপায় নেই।"- এ কথাটি লেখক সর্দারজির বাচাতুর্যের কাছে হেরে গিয়ে বলেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় গাড়িতে লেখকের সঙ্গে এক শিখ সর্দারজির পরিচয় হয়। তখন সর্দারজি লেখককে পেশাওয়ারে পরিচিত কেউ আছে কিনা জানতে চান। লেখক বলেন সেখানে তার এক বন্ধুর বন্ধু তাকে নিতে আসবেন, তবে তিনি তার পরিচিত নন। তাই তিনি চিন্তিত। সর্দারজি তাকে জানান যে সেখানে বাঙালি বেশি নামবে না। লেখক মনে করেন তিনি বরং ধুতি- পাঞ্জাবি পরলে বন্ধু তাকে বাঙালি বলে বলে চিনতে পারতেন। তখন আবার সর্দারজি প্রশ্ন তোলেন- পাঞ্জাবি পরলেই বাঙালি চেনা যায় কি না, এটা নিয়ে তিনি সন্দিহান। সর্দারজির বাকচাতুর্যের এসব দিক বিবেচনা করে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: কাবুল যাত্রায় গাড়িতে সর্দারজির সঙ্গে লেখকের আলাপ হলে তার বাকচাতুর্যে পরাজিত হয়ে লেখক আলোচ্য কথাটি বলেন।

উত্তর

➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ ও পরিমাপের প্রসঙ্গে আলোচনার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ পোশাক সভ্যতার প্রতীক। গুহাবাসী মানুষ পোশাক পরেই প্রথম সভ্য হয়ে উঠেছিল। বিভিন্ন দেশে বিভিন্ন পোশাক প্রচলিত আছে। সব দেশ ও জাতি-গোষ্ঠীর মানুষের পোশাক একই রকম নয়। আবার একই জাতির ভিন্ন-ভিন্ন পোশাকও হতে পারে। ➤ উদ্দীপকে উল্লেখ করা হয়েছে- মিয়ানমারে নারী-পুরুষ সবাই লুঙ্গি পরলেও ভিক্ষুরা চীবর ধারণ করেন। তাদের চীবর অনেক জোড়া দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়। চীবর সাধারণত লাল ও লালের কাছাকছি রঙের হয় এবং এর বিশেষ মাপ থাকে। উদ্দীপকের চীবরের ক্ষেত্রে এই মাপের বিষটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ ও মাপের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এ বিষয়ে জানতে চাইলে একেক অঞ্চলে এটির একেক পরিমাণের কথা জানান। পোশাকের এই প্রসঙ্গটিই উদ্দীপকে সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। সারকথা: মিয়ানমারের নারী-পুরুষ এ সবাই লুঙ্গি পরলেও সেদেশের ভিক্ষুদের আলাদা পোশাক ও তার বৈশিষ্ট্যের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ স্থানভেদে পার্থক্য হওয়ার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ সাদৃশ্য থাকলেও উদ্দীপকের সঙ্গে গন্তব্য কাবুল রচনায় উল্লিখিত বিষয়টি পুরোপুরি এক নয়।"- মন্তব্যটি যথার্থ। " ➤ মানুষ প্রধানত দুইভাবে জ্ঞান অর্জন করে- বই পড়ে এবং ভ্রমণ করে। ভ্রমণপিপাসু মানুষ বহু দেশ ভ্রমণ করে বহু বিচিত্র বিষয়ে বাস্তবজ্ঞান অর্জন করে থাকেন। ভ্রমণ করে জ্ঞান অর্জন করা অপেক্ষাকৃত বেশি আনন্দের। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় কাবুল যাওয়ার পথে প্রথমে হাওড়া স্টেশনে ফিরিঙ্গির সঙ্গে, পরে সর্দারজির সঙ্গে লেখকের বেশ আলাপ-পরিচয় হয়। এ সময় সর্দারজিকে তিনি তাদের শিলওয়ার তৈরির বিষয়ে জানতে চান। সর্দারজি বিভিন্ন স্থানে, বিভিন্ন পরিমাপের কাপড় দিয়ে যে এটি তৈরি করা হয় তা তাঁকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এই বিষয়টি উদ্দীপকের ভিক্ষুদের চীবরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে মাপ ও কাপড়ের পরিমাণের ক্ষেত্রে তার পার্থক্য রয়েছে। চীবরের একটি নির্দিষ্ট মাপ এবং তা একটি বিশেষ রঙের হয়ে থাকে। 'গন্তব্য কাবুল' রচনায় সর্দারজির বর্ণনায় শিলওয়ারের ক্ষেত্রে এমনটি ঘটেনি। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় কাবুলের জাতীয় পোশাক নিয়ে কোনো কথা বলা হয়নি। এ ক্ষেত্রে। উদ্দীপকে মিয়ানমারের জাতীয় পোশাক লুঙ্গি, শার্ট ও বর্মি কোট, মাথায় বর্মি টুপি, পায়ে দুই ফিতের মজবুত স্যান্ডেলের কথা বলা হয়েছে। এ রচনায় কাবুলের যাওয়ার পথে বিভিন্ন স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা রয়েছে তা উদ্দীপকে নেই। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে মিয়ানমারের জাতীয় পোশাক সম্পর্কে তথ্য থাকলেও 'গন্তব্য কাবুল' প্রবন্ধে এ সম্পর্কে বিশেষ কোনো তথ্য নেই। সেখানে কেবল সর্দারজি শিলওয়ার তৈরিতে বিভিন্ন অঞ্চলে কাপড়ের পরিমাণের পার্থক্য দেখিয়েছেন।
HSCBangla 1st Paperগদ্য : গন্তব্য কাবুল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?

  • নয়
  • দশ
  • এগারো
  • বারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • গান ও সৌরভ ভিন্নতাসূচক
  • সুর ও সুগন্ধ একাকার
  • গান সুগন্ধের সৃষ্টি করে
  • সুর সৌরভের পরিপূরক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?

  • আন্তরিকতা
  • দেশপ্রেম
  • সৌন্দর্যপ্রিয়তা
  • উচ্চাভিলাষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০৪ সালে
  • ১৯০৫ সালে
  • ১৯০৬ সালে
  • ১৯০৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১১ ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৩ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৪ই সেপ্টেম্বর, ১৯০৫
  • ১৫ই সেপ্টেম্বর, ১৯০৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

  • যশোর
  • সিলেট
  • বগুড়া
  • গাইবান্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?

  • করিমগঞ্জ
  • রোয়াকপুর
  • শান্তিনিকেতন
  • সিলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

  • কলকাতা
  • যাদবপুর
  • আলীগড়
  • বিশ্বভারতী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?

  • টরোন্টো বিশ্ববিদ্যালয়
  • আলীগড় বিশ্ববিদ্যালয়
  • জার্মানির বন বিশ্ববিদ্যালয়
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?

  • চোরাবালি
  • যোগাযোগ
  • শবনম
  • চতুরঙ্গ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৪৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

  • দেশে বিদেশে
  • পঞ্চতন্ত্র
  • শবনম
  • চাচা কাহিনী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।