শেয়ারFacebookWhatsApp

"আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।"- বুঝিয়ে লেখ।

উত্তর: ➤ "আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।"- কথাটি সর্দারজি লেখককে বলেছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় কাবুল যাওয়ার পথে যাদের সঙ্গে লেখকের আলাপ-পরিচয় হয় তাদের মধ্যে অন্যতম একজন সর্দারজি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে প্রবেশের পর যাত্রীরা সবাই নেমে যায়। সেই বাস আবার কখন ছাড়বে তা কেউ জানতে না চাইলেও লেখক প্রথমবার কাবুল যাচ্ছেন বিধায় সর্দারজির কাছে জানতে চান। সর্দারজি তাঁকে জানান যে, আবার যখন সবাই জড়ো হবে তখন বাসটি ছাড়বে। এ কথা শুনে লেখক তখন সবার জড়ো হওয়ার সময় জানতে চান। তার উত্তরে একটু বিরক্ত হয়ে সর্দারজি লেখককে প্রশ্নোক্ত কথাটি বলেন। সারকথা: জালালাবাদ শহরে বাস থেকে যাত্রীরা আবার কখন গাড়িতে উঠবে তা জানতে চাওয়ায় সর্দারজি লেখককে প্রশ্নোক্ত কথাটি বলেন।

HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল

"আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।"- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

সে বলল, তার নাম মমতার। তার স্বামী আছে আর একটি ছেলে। স্বার্থীর চাকরি নেই চার মাসে লা রেষে দিয়ে যাবে কিসে তাই পদ সে বলল, তার নাম মমতারে অরছে। এই তার প্রথম চাকরি। মাইনে? সে তা জানে না। দুবেলা রেলে হয়ে উঠল। কিক খাবে না। ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। এোই হয় টাকা বারো আশা করেছিল, কৃতজ্ঞতায় দুই চোখ সজল হয়ে উঠল। কিন্তু সমস্তটুক কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল, কথা কইল না।

উত্তর

ভোরবেলায় আজান শুনে লেখকের ঘুম ভাঙল।

উত্তর

➤ "আমি তার কী জানি? সবাই খেয়েদেয়ে ফিরে আসবে যখন তখন।"- কথাটি সর্দারজি লেখককে বলেছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় কাবুল যাওয়ার পথে যাদের সঙ্গে লেখকের আলাপ-পরিচয় হয় তাদের মধ্যে অন্যতম একজন সর্দারজি। গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে প্রবেশের পর যাত্রীরা সবাই নেমে যায়। সেই বাস আবার কখন ছাড়বে তা কেউ জানতে না চাইলেও লেখক প্রথমবার কাবুল যাচ্ছেন বিধায় সর্দারজির কাছে জানতে চান। সর্দারজি তাঁকে জানান যে, আবার যখন সবাই জড়ো হবে তখন বাসটি ছাড়বে। এ কথা শুনে লেখক তখন সবার জড়ো হওয়ার সময় জানতে চান। তার উত্তরে একটু বিরক্ত হয়ে সর্দারজি লেখককে প্রশ্নোক্ত কথাটি বলেন। সারকথা: জালালাবাদ শহরে বাস থেকে যাত্রীরা আবার কখন গাড়িতে উঠবে তা জানতে চাওয়ায় সর্দারজি লেখককে প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

➤ উদ্দীপকের সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদ অঞ্চলের গরিব মেয়েদের পর্দা না মানার দিকটি সম্পর্কিত। ➤ জীবনযুদ্ধে টিকে থাকতে মানুষকে পরিশ্রম করতে হয়। প্রয়োজনের তাগিদেই মানুষ অন্যের বাড়িতে কাজ করে। বিশেষ করে সংসারের অভাব-অনটন ও জীবিকা নির্বাহের জন্য নারীরা পর্দা না মেনে বাইরে আসতে বাধ্য হয়। ➤ উদ্দীপকে সংসারের প্রয়োজনে পর্দা ঠেলে মমতাদিকে কাজের জন্য বাইরে আসার বিষয়টি তুলে ধরা হয়েছে। স্বামীর চার মাস ধরে চাকরি না থাকায় মমতাদির সংসারে দারুণ অভাব নেমে আসে। সংসারের কথা বিবেচনা করেই সে প্রথমবারের মতো কাজের জন্য পর্দা ঠেলে বাইরে এসেছে। 'গন্তব্য কাবুল' রচনায় কাবুলে যাওয়ার পথে লেখক জালালাবাদ অঞ্চলে বেতার কর্তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে, কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গাঁয়ে মানে না। যে পাঠান। শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দামি নিন্দা করে তারই বউ-ঝি মাঠে কাজ করে অন্য দেশের মেয়েদের মতো। এভাবে উদ্দীপকে সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদ অঞ্চলের গরিব মেয়েদের পর্দা না মানার দিকটি সম্পর্কিত। সারকথা: উদ্দীপকের মমতাদির মতোই 'গন্তব্য কাবুল' রচনাতে গরিব ঘরের মেয়েরা পর্দা না মেনে কাজ করতে যায়।

উত্তর

➤ "উদ্দীপকের বিষয়টি 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক অজানা বিষয় জানতে পারে। অজানাকে জানার জন্য মানুষ এখানে-সেখানে ছুটে বেড়ায়। যাত্রাপথে তারা নানা দেশের নানা পেশার মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের মধ্যে ভাব, ভাষা, সংস্কৃতির বিনিময় ঘটে। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে কাবুল যাত্রা শুরু করেন। ওই যাত্রাপথে যাত্রাপথে যাদের সঙ্গে লেখকের : কথা হয়েছে তারা লেখকের আলাপে হাসি-ঠাট্টা, রম্য-রসিকতায় মুগ্ধ হয়েছেন। শুরুতেই তালতলার এক ফিরিঙ্গির সঙ্গে রাতের খাবার ভাগ করে খাওয়ার প্রসঙ্গে তাঁর রসিকতা প্রকাশ পেয়েছে। তারপর সর্দারজির সঙ্গে আলাপচারিতায়, কাবুলের অন্যান্য যাত্রীর বিষয়েও তিনি কৌতুক করেছেন। এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল অভাবের কারণে জালালাবাদ অঞ্চলের মেয়েদের মাঠে কাজ করার ক্ষেত্রে পর্দা না মানার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের মমতা অভাবের সংসারে পরিবারের হাল ধরতে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় হাওড়া স্টেশন থেকে যাত্রা করে কাবুল পর্যন্ত বিভিন্ন স্থানের নাম, দূরত্ব, পারিপার্শ্বিক অবস্থা, প্রকৃতি- পরিবেশ প্রভৃতির বর্ণনা দেওয়া হয়েছে। এসব বিষয়-বৈচিত্র্য উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল দরিদ্র পরিবারের এক গৃহবধূ পর্দা না মেনে চলার দিকটি প্রকাশ পেয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের ভ্রমণের যেসব বিষয় ফুটে উঠেছে সেগুলো উদ্দীপকে সম্পূর্ণ প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল গরিব পরিবারের মেয়েদের পর্দা না মেনে মাঠে কাজ করার বিষয়টি মমতার পর্দা ঠেলে বাইরে আসার সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠেছে।
HSCBangla 1st Paperগদ্য : গন্তব্য কাবুল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?

  • নয়
  • দশ
  • এগারো
  • বারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • গান ও সৌরভ ভিন্নতাসূচক
  • সুর ও সুগন্ধ একাকার
  • গান সুগন্ধের সৃষ্টি করে
  • সুর সৌরভের পরিপূরক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?

  • আন্তরিকতা
  • দেশপ্রেম
  • সৌন্দর্যপ্রিয়তা
  • উচ্চাভিলাষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০৪ সালে
  • ১৯০৫ সালে
  • ১৯০৬ সালে
  • ১৯০৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১১ ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৩ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৪ই সেপ্টেম্বর, ১৯০৫
  • ১৫ই সেপ্টেম্বর, ১৯০৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

  • যশোর
  • সিলেট
  • বগুড়া
  • গাইবান্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?

  • করিমগঞ্জ
  • রোয়াকপুর
  • শান্তিনিকেতন
  • সিলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

  • কলকাতা
  • যাদবপুর
  • আলীগড়
  • বিশ্বভারতী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?

  • টরোন্টো বিশ্ববিদ্যালয়
  • আলীগড় বিশ্ববিদ্যালয়
  • জার্মানির বন বিশ্ববিদ্যালয়
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?

  • চোরাবালি
  • যোগাযোগ
  • শবনম
  • চতুরঙ্গ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৪৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

  • দেশে বিদেশে
  • পঞ্চতন্ত্র
  • শবনম
  • চাচা কাহিনী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।