"ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে।"- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে।"- লেখক এ কথাটি দক্কা দূর্গের ডান পাশের সৌন্দর্য সম্পর্কে বলেছেন। ➤ লেখক তাঁর ভ্রমণপথে খাইবার পাস অতিক্রম করে দক্কা দুর্গে পৌছান। সেখানে যাওয়ার পর লেখকের দক্কা দুর্গকে বড় অবান্তর মনে হয়। কিন্তু ঘিনঘিনে হলুদ বর্ণের দুর্গের বাম পাশে ছিল নয়নাভিরাম নদী। সেই নদী বাম দিক থেকে বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গেছে। সেখানে ডান পাশের সৌন্দর্য ছিল আরও চমৎকার। ডান পাশের সৌন্দর্যের মুগ্ধতা বোঝানোর জন্যই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: দক্কা দুর্গের দুই পাশের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে ডান পাশের সৌন্দর্যের অপরূপ দৃশ্য বোঝাতে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"ডান দিকে এক ফালি সবুজ আঁচল লুটিয়ে পড়েছে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর