"মিল থাকলেও উদ্দীপকে ভ্রমণকারীর যাত্রাপথ এবং 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনির লেখকের যাত্রাপথ এক নয়।"- মন্তব্যটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "মিল থাকলেও উদ্দীপকে ভ্রমণকারীর যাত্রাপথ এবং 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনির লেখকের যাত্রাপথ এক নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণপিয়াসী মানুষের দৃষ্টি এবং সাধারণ মানুষের দৃষ্টি এক নয়। ভ্রমণপিয়াসী মানুষ শুধু রাস্তা বা সৌন্দর্য অবলোকন করে না. পাশাপাশি তারা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করে। ➤ 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনিতে লেখক তাঁর হাওড়া থেকে কাবুল পর্যন্ত ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। যাত্রাপথে পেশাওয়ার, জলম্বর, জালালাবাদ বিভিন্ন জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন। লেখক যাত্রাপথে কিছু মানুষের সঙ্গে পরিচিত হন। ** বিশেষ করে ফিরিঙ্গি, শিখ সর্দারজি ও বেতার কর্মকর্তা। তাদের সঙ্গে কথা বলে লেখক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন, যে বিষয়গুলো উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল যাত্রাপথের বর্ণনা আছে। আবার উদ্দীপকের যাত্রাপথের যে বর্ণনা রয়েছে সেখানে আবহাওয়ার কোনো বিষয় নেই। আলোচ্য রচনায় লেখক আবহাওয়ার বর্ণনাও করেছেন। ➤ 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনিতে লেখক তাঁর যাত্রাপথের যেরূপ বর্ণনা দিয়েছেন তাতে ওই পথ, আবহাওয়া, সভ্যতা, সংস্কৃতি ও মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। কিন্তু উদ্দীপকের বর্ণনায় এরকম কিছুই পাওয়া যায় না। তাই বলা যায়, মিল থাকলেও উদ্দীপকের ভ্রমণকারীর যাত্রাপথ এবং 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনির লেখকের যাত্রাপথ এক নয়। এদিক থেকে মন্তব্যটি যথার্থ। সারকথা: 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনির লেখক ভ্রমণপথের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে বিষয়গুলো উদ্দীপকে • নেই। এই দিকটাই বেসাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"মিল থাকলেও উদ্দীপকে ভ্রমণকারীর যাত্রাপথ এবং 'গন্তব্য কাবুল' ভ্রমণক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর