উদ্দীপকের সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার কোন দিকটি সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদ অঞ্চলের গরিব মেয়েদের পর্দা না মানার দিকটি সম্পর্কিত। ➤ জীবনযুদ্ধে টিকে থাকতে মানুষকে পরিশ্রম করতে হয়। প্রয়োজনের তাগিদেই মানুষ অন্যের বাড়িতে কাজ করে। বিশেষ করে সংসারের অভাব-অনটন ও জীবিকা নির্বাহের জন্য নারীরা পর্দা না মেনে বাইরে আসতে বাধ্য হয়। ➤ উদ্দীপকে সংসারের প্রয়োজনে পর্দা ঠেলে মমতাদিকে কাজের জন্য বাইরে আসার বিষয়টি তুলে ধরা হয়েছে। স্বামীর চার মাস ধরে চাকরি না থাকায় মমতাদির সংসারে দারুণ অভাব নেমে আসে। সংসারের কথা বিবেচনা করেই সে প্রথমবারের মতো কাজের জন্য পর্দা ঠেলে বাইরে এসেছে। 'গন্তব্য কাবুল' রচনায় কাবুলে যাওয়ার পথে লেখক জালালাবাদ অঞ্চলে বেতার কর্তাকে জিজ্ঞাসা করে জানতে পারেন যে, কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না, অন্তত আপন গাঁয়ে মানে না। যে পাঠান। শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপর্দামি নিন্দা করে তারই বউ-ঝি মাঠে কাজ করে অন্য দেশের মেয়েদের মতো। এভাবে উদ্দীপকে সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদ অঞ্চলের গরিব মেয়েদের পর্দা না মানার দিকটি সম্পর্কিত। সারকথা: উদ্দীপকের মমতাদির মতোই 'গন্তব্য কাবুল' রচনাতে গরিব ঘরের মেয়েরা পর্দা না মেনে কাজ করতে যায়।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার কোন দিকটি সম্পর্কিত? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর