উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কাবুলে যাওয়ার পথে লেখকের নার্গিস বনের সৌন্দর্য উপভোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভ্রমণের বিকল্প নেই। মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ হয়। ভ্রমণের মাধ্যমে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। ➤ উদ্দীপকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীরের চিরায়ত রূপবৈচিত্র্যের পরিচয় দেওয়া হয়েছে। কাশ্মীরের প্রাণ ঝিলাম, ডাল লেক, নাগিন লেক প্রভৃতির সৌন্দর্যের কথা কথা বলা হয়েছে। ডাল লেক স্বচ্ছ নীল জল এবং ভাসমান বাগানের জন্য জগদ্বিখ্যাত। সৌন্দর্যের বিচারে ডাল লেকের কনিষ্ঠা বোন হচ্ছে নাগিন লেক। এই দুই লেকের মিলনস্থলের অপূর্ব সৌন্দর্য মানুষকে বিমোহিত করে। এই সৌন্দর্যের দিকটি 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের বর্ণনায় নারগিস বনের সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নদীর কুলুকুলু ধ্বনি, জানালার পাশে শরতের শিউলি গাছ থাকার যে আনন্দ ও মুগ্ধতা মানুষ অনুভব করে লেখক এখানে তাই অনুভব করেছেন। নারগিস বনের এক পাশে নালার পাশে সন্ধ্যা কাটানোর সময় লেখকের মনে এক অপূর্ব অনুভূতি জাগিয়েছে। তাঁর মনে পুষ্পবনের গন্ধরূপে বৈতালিক সুর মুখরিত হয়ে উঠেছে। আর এভাবেই উদ্দীপকটি গন্তব্য কাবুলের সৌন্দর্য উপভোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনায় লেখক কাবুলে যাওয়ার পথে নারগিস বনের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার অনুভূতি প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর