"উদ্দীপকের বিষয়টি 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয়।"- মন্ত্রবাটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকের বিষয়টি 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিককেই নির্দেশ করে, পুরো বিষয়কে নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক অজানা বিষয় জানতে পারে। অজানাকে জানার জন্য মানুষ এখানে-সেখানে ছুটে বেড়ায়। যাত্রাপথে তারা নানা দেশের নানা পেশার মানুষের সঙ্গে পরিচিত হয়। তাদের মধ্যে ভাব, ভাষা, সংস্কৃতির বিনিময় ঘটে। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে কাবুল যাত্রা শুরু করেন। ওই যাত্রাপথে যাত্রাপথে যাদের সঙ্গে লেখকের : কথা হয়েছে তারা লেখকের আলাপে হাসি-ঠাট্টা, রম্য-রসিকতায় মুগ্ধ হয়েছেন। শুরুতেই তালতলার এক ফিরিঙ্গির সঙ্গে রাতের খাবার ভাগ করে খাওয়ার প্রসঙ্গে তাঁর রসিকতা প্রকাশ পেয়েছে। তারপর সর্দারজির সঙ্গে আলাপচারিতায়, কাবুলের অন্যান্য যাত্রীর বিষয়েও তিনি কৌতুক করেছেন। এসব বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল অভাবের কারণে জালালাবাদ অঞ্চলের মেয়েদের মাঠে কাজ করার ক্ষেত্রে পর্দা না মানার বিষয়টি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের মমতা অভাবের সংসারে পরিবারের হাল ধরতে পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় হাওড়া স্টেশন থেকে যাত্রা করে কাবুল পর্যন্ত বিভিন্ন স্থানের নাম, দূরত্ব, পারিপার্শ্বিক অবস্থা, প্রকৃতি- পরিবেশ প্রভৃতির বর্ণনা দেওয়া হয়েছে। এসব বিষয়-বৈচিত্র্য উদ্দীপকে নেই। উদ্দীপকে কেবল দরিদ্র পরিবারের এক গৃহবধূ পর্দা না মেনে চলার দিকটি প্রকাশ পেয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'গন্তব্য কাবুল' রচনায় লেখকের ভ্রমণের যেসব বিষয় ফুটে উঠেছে সেগুলো উদ্দীপকে সম্পূর্ণ প্রকাশ পায়নি। উদ্দীপকে কেবল গরিব পরিবারের মেয়েদের পর্দা না মেনে মাঠে কাজ করার বিষয়টি মমতার পর্দা ঠেলে বাইরে আসার সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়টি 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিককেই নির্দেশ ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর