উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার লেখককে বহন করা গাড়ির টায়ার ফেঁসে যাওয়ার ঘটনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ➤ অজানাকে জানা ও অদেখাকে দেখা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তাই অনেকেই দেশ-বিদেশের নানান জায়গায় ভ্রমণ করে। তবে এসব যাত্রায় মানুষকে হঠাৎ এমন ঘটনার সম্মুখীন হতে হয় যা তাকে বিড়ম্বনায় ফেলে। ➤ উদ্দীপকের লেখক আমেরিকা ভ্রমণে করাচি থেকে উড়োজাহাজে করে যাত্রা শুরু করেন। সেখানে গিয়ে তিনি নানা কিছু উপভোগ করার কথা ভাবেন, অথচ আরব দেশের বাহরাইনে এসে তাদের উড়োজাহাজ বিগড়ে যায়। 'গন্তব্য কাবুল' রচনায়ও এমন ঘটনা ঘটতে দেখা যায়। এ রচনায় লেখক কাবুল যাওয়ার উদ্দেশে হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করেন। পেশাওয়ার স্টেশন পৌছে সেখান থেকে আবার ওঠেন। তাদের গাড়ি খাইবার পাসের মাঝপথে গিয়ে থেমে যায়। কারণ গাড়ির টায়ার ফেঁসে যায়। এই ঘটনাটি উদ্দীপকের উড়োজাহাজ বিগড়ে যাওয়ার ঘটনার দিকটিকেই নির্দেশ করে। সারকথা: উদ্দীপকের লেখকের আমেরিকায় যাওয়ার পথে বাহরাইনে গিয়ে উড়োজাহাজ বিগড়ে যাওয়ার সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার লেখকের বাসের মাঝপথে টায়ার ফেঁসে যাওয়ার ঘটনাটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর