শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত্র, পুরো বিষয় নয়।" মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: ➤ "উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত্র, পুরো বিষয় নয়।" মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণের মাধ্যমে মানুষ বাস্তব জ্ঞান অর্জন করে। তারা বিভিন্ন দেশ, সেসব দেশের মানুষ, তাদের ভাষা-সংস্কৃতি, আচার-আচরণ, স্বভাব- বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে। ভ্রমণপিপাসুরা নানা স্থানে গিয়ে সেখানকার প্রাকৃতিক বৈচিত্রা সম্পর্কেও জ্ঞান লাভ করে। ➤ 'গন্তব্য 'কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে কাবুল যাত্রার বিবরণ দিয়েছেন। যাত্রাপথে বিভিন্ন ব্যক্তির সঙ্গে লেখকের পরিচয়, তাদের স্বভাব-বৈশিষ্ট্য তিনি রম্য-রসিকতার মাধ্যমে নির্দেশ করেছেন। যাত্রার শুরুতেই লেখক গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন, "এটা ইয়োরোপিয়ানদের জন্য।" এ কথার মাধ্যমে লেখক ব্রিটিশ শাসনের দুইশ বছরের অবস্থা আঁচ করতে পারেন। পরে সেই ফিরিঙ্গির সঙ্গে লেখকের শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয়। এ সময় কথা বলার ভাষা ও ভাব বিনিময়ের বিষয়টি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়া অনুস্বারের ব্যবহার সম্পর্কে জানিয়েছেন। তিনি এখানে বাংলা শব্দের সঙ্গে অনুম্বার যোগ করলে তা কীভাবে সংস্কৃত হয় সেই দিকটি নির্দেশ করেছেন। উদ্দীপকেও বাংলা ভাষায় অন্য ভাষার শব্দ মিশে গিয়ে নতুন শব্দ তৈরি করার বিষয়টি রয়েছে। এই দিকটি ছাড়াও রচনায় কাবুলের 'পথ-ঘাট, নদী, পোশাক, সমাজ গঠন ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে বাংলা ভাষা ব্যবহারের যে দিকটির কথা লেখক তুলে ধরেছেন । তা 'গন্তব্য কাবুল' রচনার অন্যতম একটি বিষয়মাত্র।

HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল

"উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত…

উদ্দীপক

অনেকেই মনে করেন জ্ঞানের রাজ্যে বাংলা ভাষার সীমাবদ্ধতা আছে।আমি কিন্তু তা মনে করি না। কেননা বাংলা ভাষার গ্রহণ ক্ষমতা পৃথিবীর যেকোনো উন্নত ভাষার চেয়ে কম নয়। হাজার হাজার বিদেশি শব্দকে বাংলা ভাষা আত্মস্থ করেছে। ছোট ছোট কয়েকটি উদাহরণ দিই: ইংরেজি Round Table Conference বাংলায় হয়েছে গোল টেবিল বৈঠক। এই বাক্যে ইংরেজি বাংলা মিলিয়ে অবিকল ইংরেজির মতোই দ্যোতনার সৃষ্টি হয়েছে। ফাইনাল ফুটবল খেলা দেখতে যাব- এই বাক্যেও ইংরেজি বাংলায় কোনো গরমিল নেই। ১লা অক্টোবরের ইলেকশনে আমি ভোট দিয়েছি-এখানেও ইংরেজি ও বাংলা শব্দ ব্যবহারে একটি চমৎকার সমতা লক্ষ্য করা যায়।

উত্তর

লেখকের ভ্রমণের আগ্রহ ক্রমেই চুপসে আসছিল।

উত্তর

➤ 'গাঁক গাঁক করে ইংরেজি বলা' বলতে লেখক বাক্যের শুরুতে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে ইংরেজি বলাকে বুঝিয়েছেন। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় হাওড়া স্টেশনে এক ফিরিঙ্গি লেখককে হেঁকে বলেছিলেন যে স্টেশনের গাড়িটি ইউরোপিয়ানদের জন্য। তখন লেখক গাঁক গাঁক করে তাকে বলেছিলেন যে ইউরোপিয়ান তো কেউ নেই। লেখকের জানা মতে- বাংলা শব্দের অন্ত্যদেশে অনুম্বার যোগ করলে সংস্কৃত হয়, আর ইংরেজি শব্দের শুরুতে জোর দিয়ে কথা বললে সাহেবি ইংরেজি হয়। এক্ষেত্রে প্রথম সিলেবলে অ্যাকসেন্ট দেওয়ায় পরের উচ্চারণের ত্রুটি ঘুচে যায়। এই বিষয়টিকেই লেখক সোজা বাংলায় 'গাঁক গাঁক করে ইংরেজি বলা' হিসেবে অভিহিত করেছেন। সারকথা: ইংরেজি শব্দের শুরুতে জোর দিয়ে ইংরেজিতে কথা বলাকে লেখক গাঁক গাঁক করে ইংরেজি বলা হিসেবে অভিহিত করেছেন।

উত্তর

➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সঙ্গে বাংলাভাষীদের বাংলা শব্দের সমন্বয় সাধনের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। ➤ ভাষার ব্যবহারের ওপর এর শ্রী নির্ভর করে। এক ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ যোগ করা হলে তাতে যদি বুঝতে অসুবিধা না হয়, আর তা আমাদের জন্য যদি সহজ প্রকাশ হয়, তাহলে ভাষার গুরুত্ব কমে না। ➤ উদ্দীপকে জ্ঞানের রাজ্যে বাংলা ভাষার সীমাবদ্ধতা থাকার বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। এখানে বাংলা ভাষার গ্রহণ ক্ষমতা এবং অন্য ভাষার সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিদেশি ভাষার শব্দকে বাংলা ভাষার আত্মস্থ করার এক বিশেষ যোগ্যতা রয়েছে। এই দিকটি 'গন্তব্য কাবুল' রচনার লেখকের ইংরেজি বলার বিষয়ে সমন্বয় সাধনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক বলেছেন- বাংলা শব্দের অন্ত্যদেশে অনুম্বার যোগ করিলে সংস্কৃত হয় আবার ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়ে কথা বললে সাহেবি ইংরেজি হয়। সারকথা: বাংলাভাষীদের ইংরেজি বলার সাহেবি কৌশল সম্পর্কে জানার বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

উত্তর

➤ "উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে মাত্র, পুরো বিষয় নয়।" মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণের মাধ্যমে মানুষ বাস্তব জ্ঞান অর্জন করে। তারা বিভিন্ন দেশ, সেসব দেশের মানুষ, তাদের ভাষা-সংস্কৃতি, আচার-আচরণ, স্বভাব- বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করে। ভ্রমণপিপাসুরা নানা স্থানে গিয়ে সেখানকার প্রাকৃতিক বৈচিত্রা সম্পর্কেও জ্ঞান লাভ করে। ➤ 'গন্তব্য 'কাবুল' রচনায় লেখক হাওড়া স্টেশন থেকে কাবুল যাত্রার বিবরণ দিয়েছেন। যাত্রাপথে বিভিন্ন ব্যক্তির সঙ্গে লেখকের পরিচয়, তাদের স্বভাব-বৈশিষ্ট্য তিনি রম্য-রসিকতার মাধ্যমে নির্দেশ করেছেন। যাত্রার শুরুতেই লেখক গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিলেন, "এটা ইয়োরোপিয়ানদের জন্য।" এ কথার মাধ্যমে লেখক ব্রিটিশ শাসনের দুইশ বছরের অবস্থা আঁচ করতে পারেন। পরে সেই ফিরিঙ্গির সঙ্গে লেখকের শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয়। এ সময় কথা বলার ভাষা ও ভাব বিনিময়ের বিষয়টি উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ 'গন্তব্য কাবুল' রচনায় লেখক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়া অনুস্বারের ব্যবহার সম্পর্কে জানিয়েছেন। তিনি এখানে বাংলা শব্দের সঙ্গে অনুম্বার যোগ করলে তা কীভাবে সংস্কৃত হয় সেই দিকটি নির্দেশ করেছেন। উদ্দীপকেও বাংলা ভাষায় অন্য ভাষার শব্দ মিশে গিয়ে নতুন শব্দ তৈরি করার বিষয়টি রয়েছে। এই দিকটি ছাড়াও রচনায় কাবুলের 'পথ-ঘাট, নদী, পোশাক, সমাজ গঠন ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে বাংলা ভাষা ব্যবহারের যে দিকটির কথা লেখক তুলে ধরেছেন । তা 'গন্তব্য কাবুল' রচনার অন্যতম একটি বিষয়মাত্র।
HSCBangla 1st Paperগদ্য : গন্তব্য কাবুল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?

  • নয়
  • দশ
  • এগারো
  • বারো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?

  • গান ও সৌরভ ভিন্নতাসূচক
  • সুর ও সুগন্ধ একাকার
  • গান সুগন্ধের সৃষ্টি করে
  • সুর সৌরভের পরিপূরক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?

  • আন্তরিকতা
  • দেশপ্রেম
  • সৌন্দর্যপ্রিয়তা
  • উচ্চাভিলাষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০৪ সালে
  • ১৯০৫ সালে
  • ১৯০৬ সালে
  • ১৯০৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?

  • ১১ ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৩ই সেপ্টেম্বর, ১৯০৪
  • ১৪ই সেপ্টেম্বর, ১৯০৫
  • ১৫ই সেপ্টেম্বর, ১৯০৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?

  • যশোর
  • সিলেট
  • বগুড়া
  • গাইবান্ধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?

  • করিমগঞ্জ
  • রোয়াকপুর
  • শান্তিনিকেতন
  • সিলেট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

  • কলকাতা
  • যাদবপুর
  • আলীগড়
  • বিশ্বভারতী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?

  • টরোন্টো বিশ্ববিদ্যালয়
  • আলীগড় বিশ্ববিদ্যালয়
  • জার্মানির বন বিশ্ববিদ্যালয়
  • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?

  • চোরাবালি
  • যোগাযোগ
  • শবনম
  • চতুরঙ্গ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৭ সালে
  • ১৯৫০ সালে
  • ১৯৪৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

  • দেশে বিদেশে
  • পঞ্চতন্ত্র
  • শবনম
  • চাচা কাহিনী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লান্ডিকোটাল থেকে দক্কার দূরত্ব কত মাইল?“ এর গান ওর সৌরভে মিশে গিয়েছে।”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?' গন্তব্য কাবুল' রচনার কোন বৈশিষ্ট্য উদ্দীপকে প্রকাশিত হয়েছে?সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলী কত তারিখে জন্মগ্রহণ করেন?সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?সৈয়দ মুজতবা আলীর শিক্ষাজীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?সৈয়দ মুজতবা আলী কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন?নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত গ্রন্থ?' দেশে বিদেশে' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?কাবুলবাসের অভিজ্ঞতা নিয়ে নিচের কোন গ্রন্থটি রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।