উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার কোন অংশের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার জনৈক ফিরিঙ্গি ও লেখকের রাতের খাবারের তালিকা অংশের প্রতিফলন ঘটেছে। ➤ মানুষের মধ্যে আলাপচারিতায় অল্প সময়ে কারও সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে, পরম আত্মীয় বলে মনে হতে পারে। ➤ উদ্দীপকে ভৃত্য আগা আবদুর রহমান তার মনিবের জন্য খাবার টেবিলে গামলাভর্তি মাংসের কোরমা, প্লেটে বোম্বাই সাইজের শামি-কাবাব, বারকোশ থালায় কোফতা-পোলাও, আস্ত মুরগির রোস্ট পরিবেশন করেন। তার মনিবের জন্য রাখা এসব খাবারের সঙ্গে 'গন্তব্য কাবুল' রচনার জনৈক ফিরিঙ্গি ও লেখকের রাতের খাবারের তালিকা অংশের মিল রয়েছে। ফিরিঙ্গির। সঙ্গে লেখকের আলাপচারিতার পর সে লেখককে তার ফিয়াসের দেওয়া ডিনার খাওয়ার আমন্ত্রণ জানায় এবং শিককাবাব, ঢাকাই পরোটা, মুরগি মুসল্লম, আলু-গোশত প্রভৃতি খাবার বের করে। একই রকম খাবার লেখকও জাকারিয়া স্ট্রিট থেকে নিয়ে এসেছেন। রাতের খাবারের এই বিষয়টিই উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: 'গন্তব্য কাবুল' রচনায় হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে লেখক ও ফিরিঙ্গি রাতে যেসব খাবারের আয়োজন করেছিলেন, সেই • দিকটির সঙ্গে উদ্দীপকের খাবারের আয়োজনটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার কোন অংশের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর