"উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকেরই প্রতিফলন ঘটেছে, পুরো বিষয়ের নয়।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকেরই প্রতিফলন ঘটেছে, পুরো বিষয়ের নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ ভ্রমণের মাধ্যমে মানুষ নিত্যনতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হয় এবং জ্ঞান লাভ করে। ➤ উদ্দীপকের লেখক উড়োজাহাজে আমেরিকা ভ্রমণ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ফলে তারা তিন-চারদিন বাহরাইনে আটকে থাকেন। উদ্দীপকের এ ঘটনাটি 'গন্তব্য কাবুল' রচনার লেখকদের বাসের টায়ার ফেঁসে যাওয়ার ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এটি এ রচনার পুরো বিষয়কে ধারণ করে না। কেননা এ রচনায় হাওড়া স্টেশন থেকে কাবুলের উদ্দেশে যে যাত্রাটি লেখক শুরু করেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসঘন কিছু অভিজ্ঞতার সঙ্গে আমাদের পরিচয় ঘটে, যেগুলো উদ্দীপকে নেই। ➤ 'গন্তব্য কাবুল' রচনার লেখক তাঁর কাবুল যাত্রাপথের বিভিন্ন ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেছেন। যাত্রাপথে একাধিক ব্যক্তির সঙ্গে তার আলাপচারিতা, রসিকতার যে পরিচয় পাওয়া যায় তা উদ্দীপকে নেই। আফগানিস্তানের বিচিত্র ভৌগোলিক পরিবেশ, আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'গন্তব্য কাবুল' রচনার লেখকের কাবুল যাত্রার অসাধারণ কিছু রসঘন অভিজ্ঞতা সঞ্চারিত হয়েছে। অন্যদিকে উদ্দীপকে কেবল এগুলোর একটি বিশেষ দিক ফুটে উঠেছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"উদ্দীপকে 'গন্তব্য কাবুল' রচনার একটি বিশেষ দিকেরই প্রতিফলন ঘটেছে, প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর