উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ ও পরিমাপের প্রসঙ্গে আলোচনার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ পোশাক সভ্যতার প্রতীক। গুহাবাসী মানুষ পোশাক পরেই প্রথম সভ্য হয়ে উঠেছিল। বিভিন্ন দেশে বিভিন্ন পোশাক প্রচলিত আছে। সব দেশ ও জাতি-গোষ্ঠীর মানুষের পোশাক একই রকম নয়। আবার একই জাতির ভিন্ন-ভিন্ন পোশাকও হতে পারে। ➤ উদ্দীপকে উল্লেখ করা হয়েছে- মিয়ানমারে নারী-পুরুষ সবাই লুঙ্গি পরলেও ভিক্ষুরা চীবর ধারণ করেন। তাদের চীবর অনেক জোড়া দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়। চীবর সাধারণত লাল ও লালের কাছাকছি রঙের হয় এবং এর বিশেষ মাপ থাকে। উদ্দীপকের চীবরের ক্ষেত্রে এই মাপের বিষটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ ও মাপের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখক এ বিষয়ে জানতে চাইলে একেক অঞ্চলে এটির একেক পরিমাণের কথা জানান। পোশাকের এই প্রসঙ্গটিই উদ্দীপকে সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। সারকথা: মিয়ানমারের নারী-পুরুষ এ সবাই লুঙ্গি পরলেও সেদেশের ভিক্ষুদের আলাদা পোশাক ও তার বৈশিষ্ট্যের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার সর্দারজির শিলওয়ার বানানোর কাপড়ের পরিমাণ স্থানভেদে পার্থক্য হওয়ার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকটি 'গন্তব্য কাবুল' রচনার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর