উদ্দীপকের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার কোন বিশেষ দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদের প্রাকৃতিক সৌন্দর্যকে নির্দেশ করে। ➤ কোনো কোনো দেশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই চিত্তাকর্ষক যে তো যেকোনো মানুষের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির পাহাড়, পর্বত, নদী-নালা, ঝরনা প্রভৃতি এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। এসব মনোরম দৃশ্য দেখে এবং ফুল-ফলের সুবাস গ্রহণ করে মানুষের হৃদয় আনন্দে মেতে ওঠে। ➤ উদ্দীপকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সারওয়ার সাগরের দেশ-বিদেশে ভ্রমণ করা শখ। কিছুদিন আগে সে বন্ধুদের সঙ্গে কাশ্মীর ভ্রমণে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। পাহাড়ি ফুলের গন্ধ ও ঝরনার মনোমুগ্ধকর দৃশ্য তাকে আকুল করে। এ দিকটি 'গন্তব্য কাবুল' রচনায়ও দেখা যায়। এ রচনায় লেখকদের গাড়ি জালালাবাদ থামলে কবির সন্ধ্যা কাটে নালার পাড়ে, নারগিস বনের এক পাশে, চিনার মর্মরের মাঝখানে। খেয়েদেয়ে লেখক সেখানেই চারপাইয়ে শুয়ে পড়েন। শেষ রাতে তিনি শুনতে পান জলের কুলুকুলু শব্দ আর ফুলের সৌরভ। এই দুইয়ে মিলে একটি মনোমুগ্ধকর আবহ তৈরি করে। এ দিকটি উদ্দীপকের কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিকেই নির্দেশ করে। সারকথা: উদ্দীপকের কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার জালালাবাদের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটিকেই নির্দেশ করে
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
উদ্দীপকের দিকটি 'গন্তব্য কাবুল' রচনার কোন বিশেষ দিকটিকে নির্দেশ করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর