“উদ্দীপকের 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' অংশই 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য।"। - উদ্ধৃতিটুকু যথার্থ হয়েছে।
মানুষকে সাহায্য করাই প্রকৃত মানুষের ধর্ম। যুগ যুগ ধরে মানুষ একে অন্যকে সাহায্য করে আসছে বলেই পৃথিবী এত সুন্দর তাই আমাদের সবারই অন্যকে সাহায্য করার মতো মানবিক গুণাবলি অর্জন করা উচিত ।
উদ্দীপকে মহৎ ব্যক্তি যেমন কালিদাস, দান্তে ও হোমার, রবীন্দ্রনাথ, বেদব্যাস, খৈয়াম, হাফিজ,
সুকান্ত, মিল্টন, শেলী এদের কথা বলা হয়েছে যারা নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন। এটাই তাদের শান্তি।
'প্রতিদান' কবিতায় সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হয়েও কবি প্রতিশোধপরায়ণ নন বরং তাঁর কণ্ঠে সর্বত্র প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। তিনি শত্রুর আঘাত বুকে নিয়েও প্রতিঘাত করেন না। কষ্ট পেয়ে তিনি ফুল দান করেন । 'মানুষই সকল সত্য' এই কথায় অটল থেকেছেন।
কবির এই উদার মানবিকতা ও মানসিকতার প্রতিফলন উদ্দীপকে অনুরূপভাবে লক্ষ করা যায়।
তাই বলা যায়, “উদ্দীপকের 'এই শান্তি তোমার আমার' ও 'মানুষ সকল সত্য' অংশই 'প্রতিদান' কবিতার মূল বক্তব্য।"। - উদ্ধৃতিটুকু যথার্থ হয়েছে।